আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, আমরা ইরানের প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলা থেকে কখনো পিছপা হব না। ব্রিগে. জেনারেল মাজিদ ইবনুল-রেজা আরও বলেন, একটি শক্তিশালী ইরান প্রতিষ্ঠার লক্ষ্যে কোনো ধরনের প্রচেষ্টা ও আত্মত্যাগ থেকে আমরা বিরত থাকব না। --- পার্সটুডে
তিনি বলেন, সাম্প্রতিক চাপিয়ে দেওয়া যুদ্ধগুলো আমাদের দেখিয়েছে-শক্তিশালী ইরান মানেই সবসময় প্রস্তুত থাকা ইরান। এমন একটি ইরান, যাকে প্রতিনিয়ত নিজের সক্ষমতা বাড়াতে হবে এবং বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।
এই পরিস্থিতি থেকে আমরা শিখেছি, আজ আমাদের যে সক্ষমতা রয়েছে, তাতেই সন্তুষ্ট থাকা যাবে না; প্রতিদিন, নিরবচ্ছিন্নভাবে নিজেদের শক্তি ও সক্ষমতা বাড়াতে হবে।