শিরোনাম
◈ এনবিআরের অনুমতির অপেক্ষায় ২ বছর, ফিরতে পারছে না ভারতীয় দুই জাহাজ ◈ নেদারল‌্যান্ড‌সের আধিপত্য ভেঙে মেয়েদের হকি বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ◈ বাংলাদেশ সফরে আসতে ইংল‌্যান্ড টাকার চিন্তা করছে না! ◈ অবশেষে দেশে আসছে ডিজিটাল ব্যাংক, অনুমোদন পেতে যাচ্ছে ৮ প্রতিষ্ঠান ◈ ইরান ও যুক্তরাষ্ট্রকে সংঘাত থেকে বের হওয়ার পথ বাতলে দিল চীন ◈ সিআইপি হওয়ার নতুন নীতিমালা: যোগ্যতা, সুবিধা ও অযোগ্যতার তালিকা ◈ নামিবিয়ার কাছে পরাস্ত হওয়ার পর জিম্বাবুয়েকে হারিয়ে ঘুরে দাঁড়াল দ‌ক্ষিণ আ‌ফ্রিকা  ◈ সি‌লে‌টের দক্ষিণ সুরমায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা আছে: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ প্রজ্ঞাপনের আগেই জানা গেল সম্ভাব্য পে-স্কেল, কার বেতন কত ◈ জমি, পরকীয়া, মাদক ও ছিনতাই: দুই সপ্তাহে ৯ খুন রংপুরে

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৬, ০৭:৩৭ সকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০২৬, ০৭:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪৭ বছর বয়সে ক্রিকেটে অভিষেক, ৫১ বছর বয়সে এসে ৯৬ বছরের পুরনো নজির ভাঙলেন 

স্পোর্টস ডেস্ক : তাঁর জীবনে যে এমন দিন আসতে পারে তা ভাবেননি জোয়ানে হিকস। জীবনে যে সময়ে বাকিরা কোচিং করান বা অন্য কাজে যুক্ত থাকেন, সেই সময়ে এসে ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। তার চার বছর পর তিনি একটি নজির গড়েছেন। ভেঙে দিয়েছেন ৯৬ বছর পুরনো একটি নজির।

রোমানিয়ার মোয়ারা ভ্লাসেই ক্রিকেট মাঠে এই নজির গড়েছেন হিকস। গ্রিস মহিলা দলের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন আইল অফ ম্যানের বোলার। তিনি টি-টোয়েন্টিতে তৃতীয় বার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন। সব মিলিয়ে ১০ রানে ৫ উইকেট রয়েছে তাঁর দখলে। হিকসের বোলিংয়ের দাপটে গ্রিস মাত্র ১৫ ওভারে ৫২ রানে অলআউট হয়ে যায়। আইল অফ ম্যান পাওয়ার প্লে-র মধ্যে এক উইকেট হারিয়ে রান তুলে নেয়।

৫১ বছর ১৭৩ দিন বয়স হিকসের। পুরুষ এবং মহিলাদের ক্রিকেট মিলিয়ে তিনিই প্রথম বোলার, যিনি ৫০ বা তার বেশি বয়সে টি-টোয়েন্টিতে পাঁচ উইকেট নেওয়ার নজির অর্জন করলেন। ৯৬ বছর পুরনো নজির ভেঙেছেন তিনি। অস্ট্রেলিয়ার বার্ট আয়রনমঙ্গার প্রবীণতম ক্রিকেটার হিসাবে এই নজির গড়েছিলেন।

বাঁহাতি স্পিনার আয়রনমঙ্গার ১৯৩২-এ ৪৯ বছর ৩১৪ দিন বয়সে সাউথ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছিলেন। ঘটনাচক্রে, তিনি একই দিনে দু’বার পাঁচ উইকেট নিয়েছিলেন। প্রথম ৬ রানে ৫ উইকেট নেন। তার পর ১৮ রানে ৬ উইকেট নেন। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার তোলা ১৫৩ রানের জবাবে সাউথ আফ্রিকা ৩৬ এবং ৪৫ তুলেছিল। ১৪টি টেস্ট খেলেছিলেন আয়রনমঙ্গার। ৫০ বছর ৩২৭ দিন বয়সে দ্বিতীয় প্রবীণতম ক্রিকেটার হিসাবে অবসর নেন তিনি।

  • সর্বশেষ