শিরোনাম
◈ নামিবিয়ার কাছে পরাস্ত হওয়ার পর জিম্বাবুয়েকে হারিয়ে ঘুরে দাঁড়াল দ‌ক্ষিণ আ‌ফ্রিকা  ◈ সি‌লে‌টের দক্ষিণ সুরমায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা আছে: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ প্রজ্ঞাপনের আগেই জানা গেল সম্ভাব্য পে-স্কেল, কার বেতন কত ◈ জমি, পরকীয়া, মাদক ও ছিনতাই: দুই সপ্তাহে ৯ খুন রংপুরে ◈ হত্যার পর ছাদজুড়ে পানি ঢালল কে? রংপুরের ঘটনায় নতুন মোড় ◈ কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমায়, ডুবছে রাঙামাটির ঝুলন্ত সেতু ◈ ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা ◈ ইরানের হুমকির পর ঘরবন্দি ট্রাম্পপুত্র ব্যারন, কাটছে অন্তর্মুখী জীবন ◈ কনটেইনার পরিবহন বাড়লেও সেরা ১০০ বন্দরে ৬৮তম চট্টগ্রাম ◈ সৌরবিদ্যুৎ নিয়ে সরকারের পরিকল্পনা কী এবং কোন পাঁচ বিষয় চ্যালেঞ্জ হতে পারে?

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৬, ১১:৩৪ রাত
আপডেট : ২৯ আগস্ট, ২০২৬, ১১:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদিতে ধরপাকড়, এক সপ্তাহে আটক ১৪ হাজারের বেশি

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৪ হাজার ৪৩৪ জনকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে, আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৬ হাজার ৯৭৬ জন, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টায় ৪ হাজার একশ' ১০ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আরও ৩ হাজার ৩শ' ৪৮ জনকে আটক করা হয়েছে।

এছাড়া, সৌদিতে অবৈধভাবে প্রবেশের চেষ্টার অভিযোগে আটক ১ হাজার ৪শ' ৫০ জনের মধ্যে ৫৮ শতাংশ ইথিওপিয়ার, ৪১ শতাংশ ইয়েমেনের এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশী দেশগুলোতে অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় আরও ৪৪ জনকে আটক করা হয়েছে। এছাড়া আইন লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে দেশটিতে প্রবেশে সহায়তা করা, পরিবহন সরবরাহ বা আশ্রয় দেওয়ার মতো কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপরাধে, সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি, অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি জব্দ করা হতে পারে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আইন লঙ্ঘনের বিষয়ে কোনো তথ্য থাকলে মক্কা ও রিয়াদ অঞ্চলে ৯১১ নম্বরে এবং সৌদি আরবের অন্যান্য অঞ্চলে ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে টোল-ফ্রি কল করে অভিযোগ জানানো যাবে।

 

  • সর্বশেষ