শিরোনাম
◈ নামিবিয়ার কাছে পরাস্ত হওয়ার পর জিম্বাবুয়েকে হারিয়ে ঘুরে দাঁড়াল দ‌ক্ষিণ আ‌ফ্রিকা  ◈ সি‌লে‌টের দক্ষিণ সুরমায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা আছে: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ প্রজ্ঞাপনের আগেই জানা গেল সম্ভাব্য পে-স্কেল, কার বেতন কত ◈ জমি, পরকীয়া, মাদক ও ছিনতাই: দুই সপ্তাহে ৯ খুন রংপুরে ◈ হত্যার পর ছাদজুড়ে পানি ঢালল কে? রংপুরের ঘটনায় নতুন মোড় ◈ কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমায়, ডুবছে রাঙামাটির ঝুলন্ত সেতু ◈ ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা ◈ ইরানের হুমকির পর ঘরবন্দি ট্রাম্পপুত্র ব্যারন, কাটছে অন্তর্মুখী জীবন ◈ কনটেইনার পরিবহন বাড়লেও সেরা ১০০ বন্দরে ৬৮তম চট্টগ্রাম ◈ সৌরবিদ্যুৎ নিয়ে সরকারের পরিকল্পনা কী এবং কোন পাঁচ বিষয় চ্যালেঞ্জ হতে পারে?

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৬, ১২:০৯ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০২৬, ১২:০৯ রাত

প্রতিবেদক : এল আর বাদল

নামিবিয়ার কাছে পরাস্ত হওয়ার পর জিম্বাবুয়েকে হারিয়ে ঘুরে দাঁড়াল দ‌ক্ষিণ আ‌ফ্রিকা 

স্পোর্টস ডেস্ক : নামিবিয়ার কাছে হেরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। তবে পরের ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয়ের দেখা পেয়েছে প্রোটিয়ারা। ডেভাল্ড ব্রেভিসের বিধ্বংসী ৭৫ রানের ইনিংসে জিম্বাবুয়েকে ৩৮ বল হাতে রেখে ৭ উইকেটে হারিয়েছে তারা। উইন্ডহুকে টস জিতে আগে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৪ রান সংগ্রহ করে।

দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ডুয়ান ইয়ানসেন। তিনি শিকার করেন তিনটি উইকেট।

জিম্বাবুয়ের ইনিংসে বলার মতো অবদান রাখতে পেরেছেন মাত্র দুজন ব্যাটার। ব্রায়ান বেনেট করেন দলের সর্বোচ্চ ৩৪ রান।

তাদিওয়ানাশে মারুমানি যোগ করেন ৩০ রান।

১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা খুব একটা স্বস্তির ছিল না দক্ষিণ আফ্রিকার। চতুর্থ ওভারে ২০ রান করে ফেরেন ওপেনার জর্ডান হারমান। পাওয়ার প্লের মধ্যেই আরেক ওপেনার লুয়ান-দ্রে প্রিটোরিয়াসও ২২ রান করে বিদায় নেন।

তবে এক প্রান্ত আগলে রেখে জিম্বাবুয়ের বোলারদের ওপর তাণ্ডব চালান ব্রেভিস। মাত্র ৩২ বলে ৭টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৭৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তার ব্যাটিংয়ের ওপর ভর করেই মাত্র ১৩.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলে জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।

আগের ম্যাচে ৭৫ রান করেও দলের পরাজয় ঠেকাতে পারেননি ব্রেভিস। এবার একই রান করে দলকে এনে দিলেন গুরুত্বপূর্ণ জয়।

এই জয়ে সিরিজে দক্ষিণ আফ্রিকার প্রথম পয়েন্টও নিশ্চিত হলো এবং তারা উঠে গেল পয়েন্ট তালিকার শীর্ষে।

  • সর্বশেষ