আন্তর্জাতিক ডেস্ক: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের বিভ্রান্তিকর মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, তিনি এমন একজন রোগী, যাকে মনোবিজ্ঞানীদের পরামর্শ অনুযায়ী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা উচিত। --- পার্সটুডে
গারিবাবাদি আরও বলেন, সিজোফ্রেনিয়া একটি জটিল ও তীব্র মনোবিকারের সমস্যা, যা চিন্তাভাবনার ব্যাঘাত এবং বাস্তবতা সম্পর্কে বিকৃত ধারণার মাধ্যমে প্রকাশ পায়।
এর সবচেয়ে সাধারণ লক্ষণ হলো হ্যালুসিনেশন (মিথ্যা সংবেদনশীল অনুভূতি) ও বিভ্রান্তিকর ধারণা।