শিরোনাম
◈ বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ বাড়লেও উদ্ভাবনে পিছিয়ে বাংলাদেশ, পেটেন্টেও বড় ঘাটতি ◈ ইং‌লিশ লি‌গে ক্রিস্টাল প‌্যা‌লে‌সের বিরু‌দ্ধে ম‌্যান‌চেস্টার সিটির বড় জয় ◈ স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি, বিতর্কিতদের বাদ দিয়ে জনপ্রিয়-ত্যাগীদের অগ্রাধিকার ◈ মে‌সির ইন্টার মিয়া‌মি‌তে নতুন আর্জেন্টাইন কোচ ◈ এশিয়ান গেম‌সে দুর্বল ব‌্যবস্থাপনা জাপা‌নের, ক্ষোভ ভার‌তের, গেমসে সি‌নিয়র ক্রিকেট দল পাঠা‌বে না বি‌সি‌সিআই!  ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা ◈ ঢাকার যানজট কমাতে ২০ বছরের মহাপরিকল্পনা, বাস্তবায়নেই যত শঙ্কা ◈ বিদ্যুৎসংকট সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে বসতে চান ব্যবসায়ীরা, মিলল ৫ প্রস্তাব ◈ ছয় মাস ধরে লোকচক্ষুর আড়ালে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, বাড়ছে রহস্য ◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৬, ১০:৪৯ দুপুর
আপডেট : ২৯ আগস্ট, ২০২৬, ১০:৪৯ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভারতীয় ক্রিকেট দল‌কে আনতে হাল ছাড়ছে না বি‌সি‌বি, নতুন প্রস্তাব তামিমদের, বি‌সি‌সিআই তাকিয়ে মোদী সরকারের দিকে

স্পোর্টস ডেস্ক : ভারতের সঙ্গে সাদা বলের সিরিজ খেলতে আগ্রহী বাংলাদেশ। ভারতীয় দলের ব্যস্ত সূচির মধ্যে সময় বের করাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। তার উপর প্রস্তাবিত সিরিজ় নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাকিয়ে রয়েছে কেন্দ্রীয় সরকারের দিকে। ভারত-বাংলাদেশ রাজনৈতিক পরিস্থিতি এবং সম্পর্ক পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে নয়া দিল্লি। তবে সিরিজ আয়োজনের মরিয়া চেষ্টা চালাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তারা।

রাজনৈতিক উত্তেজনার কারণে গত বছর ভারতীয় দলের বাংলাদেশ সফর স্থগিত হয়ে গিয়েছিল। সেই সিরিজই আয়োজন করতে চান তামিম ইকবালেরা। প্রধান সমস্যা ভারতীয় দলের পূর্ব নির্ধারিত ঠাসা সূচি। গত জানুয়ারিতে বাংলাদেশের ক্রিকেট কর্তারা জানিয়েছিলেন, অগস্টে ভারতের সঙ্গে তিনটি এক দিনের ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ হবে। কিন্তু তা সম্ভব হচ্ছে না।---- আনন্দবাজার 

শ্রীলঙ্কা এবং নিউ জিল্যান্ড সিরিজের মধ্যে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় চূড়ান্ত হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ২০২৭ সালের শুরুর দিকে সাদা বলের দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের কথা ভাবছে বিসিবি। বিরাট কোহলি-রোহিত শর্মাদের আনার জন্য মুখিয়ে রয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের ক্রিকেট কর্তারা নতুন করে সিরিজের দিন ক্ষণ ঘোষণা করেননি। তবে বিসিবি সূত্রে খবর, আগামী জানুয়ারিতে তিন ম্যাচের এক দিনের সিরিজ এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় আয়োজনের চেষ্টা করছে বাংলাদেশ। বিসিসিআই কর্তাদের সঙ্গে নতুন করে আলোচনাও শুরু করেছেন তাঁরা। ভারতীয় বোর্ডের এক কর্তা সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘ভারত-বাংলাদেশ সিরিজ আগামী জানুয়ারিতে হতে পারে। এখনও কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা চলছে। বিসিবি আগামী বছরের শুরুতে সময় চেয়েছে।

বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামি লীগ সরকারের পতনের পর থেকেই দু’দেশের মধ্যে রাজনৈতিক এবং সামাজিক দূরত্ব তৈরি হয়েছে। বিসিসিআইয়ের পরামর্শে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার পর ক্রিকেটীয় সম্পর্কে জটিলতা তৈরি হয়। নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বাংলাদেশে গত বছর খেলতে যায়নি ভারত। আবার একই কারণ দেখিয়ে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যায় তারা। দু’দেশের ক্রিকেটীয় সম্পর্ক উন্নত করতে উদ্যোগী উভয় পক্ষই।

  • সর্বশেষ