শিরোনাম
◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৬, ০৮:৪৯ সকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০২৬, ০৮:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারকে সময় দিন, উন্নয়নে সহযোগিতা করুন : পানিসম্পদ মন্ত্রী এ্যানি ‎

জহিরুল ইসলাম শিবলু, ‎লক্ষ্মীপুর প্রতিনিধি: ‎পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারকে সময় দিতে হবে এবং দেশের উন্নয়নে সহযোগিতা করতে হবে। ৫ আগস্টের পর এখন আর আন্দোলন-মিছিলের প্রয়োজন নেই। আন্দোলন যা হবার তা ৫ আগস্টের আগেই হয়েছে। লক্ষ্মীপুরের উন্নয়নেও আমরা অনেক পরিকল্পনা হাতে নিয়েছি। কাজও শুরু করেছি। বাস্তবায়ে আমাদেরকে সময় দিতে হবে।

‎শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘অভেদ্য’র আয়োজনে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, দক্ষতা উন্নয়ন, সামাজিক কর্মসংস্থান ও শ্রবণপ্রতিবন্ধিতা বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎এ্যানি বলেন, আমরা জনগণের সঙ্গে থাকার এবং জনগণের জন্য কাজ করার কথা বলেছি। কাজ শুরু করে দিয়েছি। বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। সময় দিতে হবে, সুযোগও দিতে হবে।

‎তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও মানবিক-সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে কাজ করে যাচ্ছেন। দেশের উন্নয়নের স্বার্থে তার নেতৃত্বে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

‎অনুষ্ঠানে ‘অভেদ্য’র সভাপতি তানজীমুজ্জামান তিষানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, টিআইবির লক্ষ্মীপুর জেলার সাবেক সভাপতি জেড এম ফারুকী, লক্ষ্মীপুর সরকারি গার্লস কলেজের সহকারী শিক্ষক আবুল কালামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

  • সর্বশেষ