শিরোনাম
◈ কনটেইনার পরিবহন বাড়লেও সেরা ১০০ বন্দরে ৬৮তম চট্টগ্রাম ◈ সৌরবিদ্যুৎ নিয়ে সরকারের পরিকল্পনা কী এবং কোন পাঁচ বিষয় চ্যালেঞ্জ হতে পারে? ◈ ঢাকার যানজট কমাতে টোল থেকে বাস টার্মিনাল, প্রধানমন্ত্রীর ৮ নির্দেশনা ◈ মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের করণীয়-বর্জনীয় নিয়ে জরুরি নির্দেশনা ◈ ডিবিকে ফোনকল: আমি ভালো হয়ে যাবো, অস্ত্রসহ আমাকে নিয়ে যান ◈ ভ্রমণ আরও সহজ করতে এআই মোডে গুগলের নতুন ফিচার ◈ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯৬৩ ◈ সরকারের ছয় মাসে ১০ অভিযোগ চরমোনাই পীরের ◈ সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৬, ০৭:৫১ বিকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০২৬, ০৭:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

হারুন-অর-রশীদ, ​ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে সেচপাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহিম শেখ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

​শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার ময়না ইউনিয়নের বানিয়াড়ী গ্রামের একটি ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারকালে নিহতের হাতে বিদ্যুতের তার পেঁচানো ও কোমরে কাটিং প্লাস গোঁজা অবস্থায় পাওয়া যায়।

​নিহত ইব্রাহিম শেখ ময়না ইউনিয়নের বেলজানী গ্রামের মুক্তার শেখের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বানিয়াড়ী গ্রামের আব্দুর রহমানের মাঠে এক তরুণী তাল কুড়াতে গিয়ে ধানখেতের মধ্যে ইব্রাহিমের মরদেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন এবং পুলিশে খবর দেন।

​এলাকাবাসী জানান, রাতের কোনো একসময় ইব্রাহিম সেচপাম্পের মোটর বা বিদ্যুতের তার চুরি করতে সেখানে যান। তার কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

​সেচপাম্পের মালিক আব্দুর রহমান বলেন, "সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ইব্রাহিমের হাতে বিদ্যুতের তার পেঁচানো এবং কোমরে প্লাস গোঁজা রয়েছে। তার চুরি করতে গিয়েই এ দুর্ঘটনা ঘটেছে।"

​বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ধানখেত থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এস এম মাসুদুজ্জামান জানান, প্রাথমিকভাবে বিদ্যুতের তার কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ