শিরোনাম
◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী ◈ সরকারি কর্মচারীদের বাসা সাবলেট বন্ধের নির্দেশ, ভাড়াটিয়া সরানোর শেষ সময় ৩১ অক্টোবর ◈ সাঁতারে দ্বিতীয় দি‌নে ৮ রেকর্ড ◈ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে জাতিসংঘে শেখ হাসিনার আবেদন ◈ কর্ণফুলী নদীতে নির্মিত হচ্ছে দেশের প্রথম চার লেনের ক্যাবল-স্টেইড সেতু ◈ যান্ত্রিক ত্রুটি সারানো হয়েছে, প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান ◈ প্রথম সেটে ধাক্কা, ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের সোনা জয় ◈ কে এই তাহসিফ সাউরি, তাকে নিয়ে কেন এত আলোচনা? বিমানবাহিনী থেকে অবসর কেন? ◈ বাসা থেকে তাহসিফকে নিয়ে যাওয়ার বিষয়ে মুখ খুললেন দীপ, মিলল সিসিটিভি ফুটেজ ◈ মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হা‌রি‌য়ে জু‌নিয়র বিশ্বকা‌পের সেমিফাইনালে বাংলাদেশ

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৬, ০৮:০৭ সকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০২৬, ০৮:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেদারল‌্যান্ড‌সের আধিপত্য ভেঙে মেয়েদের হকি বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : নেদারল‌্যান্ড‌সের টানা চতুর্থবার নারী হকি বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হলো না। ফাইনালে টাইব্রেকারে তাদেরকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা।

শিরোপা লড়াইয়ে শনিবার টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ইবি ইয়ানসের গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। আসরে তার গোল হলো আটটি। ৫৪তম মিনিটে মারিয়া গ্রানাতোর গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা এবং ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পরে শুটআউটে ৩-১ গোলে জিতে ট্রফি উঁচিয়ে ধরল আর্জেন্টিনা। তৃতীয় বিশ্বকাপ জিতল তারা, ২০১০ সালের পর প্রথম।

গত আসরের ফাইনালে হারের প্রতিশোধও নিল আর্জেন্টাইনরা। চার বছর আগের শিরোপা লড়াইয়ে তাদেরকে ৩-১ গোলে হারিয়েছিল রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস।

এবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে বেলজিয়াম।

  • সর্বশেষ