শিরোনাম
◈ সৌরবিদ্যুৎ নিয়ে সরকারের পরিকল্পনা কী এবং কোন পাঁচ বিষয় চ্যালেঞ্জ হতে পারে? ◈ ঢাকার যানজট কমাতে টোল থেকে বাস টার্মিনাল, প্রধানমন্ত্রীর ৮ নির্দেশনা ◈ মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের করণীয়-বর্জনীয় নিয়ে জরুরি নির্দেশনা ◈ ডিবিকে ফোনকল: আমি ভালো হয়ে যাবো, অস্ত্রসহ আমাকে নিয়ে যান ◈ ভ্রমণ আরও সহজ করতে এআই মোডে গুগলের নতুন ফিচার ◈ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯৬৩ ◈ সরকারের ছয় মাসে ১০ অভিযোগ চরমোনাই পীরের ◈ সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৬, ০৭:১৬ বিকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০২৬, ০৭:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৫ দিনের ভিসায় জাপানে গিয়ে ২৬ বছর ধরে অবৈধ অবস্থান

জাপানে ১৫ দিনের পর্যটন ভিসায় প্রবেশের পর ২৬ বছরেরও বেশি সময় ধরে অবৈধভাবে অবস্থানের অভিযোগ উঠেছে। এ অভিযোগে ৭২ বছর বয়সী এক দক্ষিণ কোরীয় নাগরিককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। দ্য জাপান টাইমসের বৃহস্পতিবারের (২৭ আগস্ট) এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

শিজুওকা পুলিশ বৃহস্পতিবার জানায়, বুধবার ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। জুন মাসে পাওয়া একটি তথ্যের ভিত্তিতে তদন্তের পর তাকে আটক করা হয়।

পুলিশের ভাষ্য, ১৯৯৩ সালের সেপ্টেম্বরে ওই ব্যক্তি তার ভাইয়ের পাসপোর্ট ব্যবহার করে ১৫ দিনের পর্যটন ভিসায় জাপানে প্রবেশ করেন। দেশটিতে তুলনামূলক বেশি বেতনের চাকরি পাওয়ার আশায় তিনি জাপানে গিয়েছিলেন বলে তদন্তে জানা গেছে।

শিজুওকা প্রিফেকচারের ইয়াইযু শহরে বসবাসকারী ওই ব্যক্তি ১৯৯৩ সাল থেকেই জাপানে অবস্থান করছেন বলে ধারণা পুলিশের। তবে জাপানে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবস্থান করা ২০০০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত শাস্তিযোগ্য অপরাধ ছিল না। ওই সময় সংশোধিত অভিবাসন আইন কার্যকর হওয়ার পর থেকে তার অবস্থানকে অপরাধ হিসেবে বিবেচনা করে পুলিশ।

তদন্তকারীদের কাছে ওই ব্যক্তি জানিয়েছেন, তিনি বিভিন্ন দৈনিক মজুরির কাজ করে আসছিলেন। অভিযোগ স্বীকারও করেছেন তিনি।

জাপানের বিচার মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত দেশটিতে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা মানুষের সংখ্যা ছিল ৬৮ হাজার ৪৮৮ জন। ১৯৯৩ সালে এই সংখ্যা সর্বোচ্চ ২ লাখ ৯৮ হাজার ৬৪৬ জনে পৌঁছেছিল। সূত্র: দ্য জাপান টাইমস

 

  • সর্বশেষ