শিরোনাম
◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার ◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ ভারতের বিদ্যুৎ করিডরের জন্য বাংলাদেশের ভূমি, দিল্লিকে ৪ শর্ত ঢাকার ◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ ◈ শিক্ষা থেকে কর্মসংস্থান: বাংলাদেশ-চীনের কারিগরি সহযোগিতায় নতুন অধ্যায়

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৬, ০৭:৫৩ বিকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০২৬, ০৮:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তেলাপোকা হত্যার পর ‘একাকিত্ব’ অনুভব করছেন জাপানের প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তার বাসভবনে মেরে ফেলা একটি তেলাপোকা জন্য একাকিত্ব অনুভব এবং দুঃখ প্রকাশ করছেন। এক অদ্ভুত অভিজ্ঞতার কথাও জানান তিনি। খবর সামা টিভির।

গুঞ্জন রয়েছে বিংশ শতাব্দীতে ঘটে যাওয়া নানা সহিংসতার কারণে জাপানের প্রধানমন্ত্রীর বাসভবনটিকে ভুতুরে হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাকাইচি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স- এ তার সরকারি বাসভবন ও সেখানে কাজ করার কয়েকটি বিষয় শেয়ার করেছেন। একটি প্রশ্নের উত্তরে তিনি হাস্যরসাত্মকভাবে বলেন, এখন পর্যন্ত তিনি এখানে কোনো ভূত দেখেননি, তবে একটি তেলাপোকা দেখেছিলেন। তেলাপোকাটি দেখে তিনি একবার চিৎকার করেছিলেন, কিন্তু সেটাকে মারতে পারেননি। কারণ তার মনে হয়েছিল পুনর্জন্মের বিষয়টি কাজ করছে। 

জাপানের প্রধানমন্ত্রী বলেন, তিনি ভেবেছিলেন তেলাপোকাটি নিজে থেকেই চলে যাবে। তবে বিষয়টি তার সহযোগীদের জানানোর পর কর্মীরা সেটিকে অস্বাস্থ্যকর মনে করেন এবং কীটনাশক ব্যবহারের মাধ্যমে এটিকে মেরে ফেলার ব্যবস্থা করেন। তিনি আরো জানান, তেলাপোকাটি মরে যাওয়ার পর তিনি স্বস্তিবোধ করলেও একই সঙ্গে কিছুটা দুঃখ ও একাকিত্ব অনুভব করছেন। 

  • সর্বশেষ