শিরোনাম
◈ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেননি ৬ এমপি ◈ রাষ্ট্রপতির ক্ষমতা কোথায়, কী কী সুবিধা পান তিনি? ◈ রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে যা বললেন শফিকুর রহমান ◈ প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার কোলাকুলি, রাজনৈতিক উত্তাপ ছাপিয়ে সৌহার্দ্যের বার্তা ◈ বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ◈ রোহিঙ্গা সংকটে পরিবেশ-অর্থনীতিতে বড় চাপ, বাড়ছে মাদক ও চোরাচালান: সেনাপ্রধান ◈ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট ◈ ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব সরকারি কমিটি হালনাগাদের নির্দেশ ◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৬, ০৮:৫৮ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৯:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিল্লিতে মোদিকে ‘হনুমানরূপে’ সাজিয়ে পূজা করলেন তৃতীয় লিঙ্গের মানুষেরা

ভারতের রাজধানী নয়াদিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পূজা করেছে তৃতীয় লিঙ্গের মানুষ। বৃহস্পতিবার (২০ আগস্ট) এ পূজার আয়োজন করা হয়। সেখানে হনুমানরূপে মোদির একটি কার্ডবোর্ড রাখা হয়। আর মোদির নামে ‘জয় জয় মোদি’, ‘হর হর মোদি’ নামে স্লোগান দেন তারা।

সংবাদমাধ্যম দ্য অবজার্ভার পোস্ট জানিয়েছে, দিল্লিতে মোদিকে উৎস্বর্গ করে একটি মন্দির নির্মাণের ঘোষণা দিয়েছেন তৃতীয় লিঙ্গের মানুষ। যেখানে মন্দিরটি বানানো হবে সেখানেই মোদিকে আজ পূজা করা হয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, তৃতীয় লিঙ্গের মানুষ এই পূজাকে ‘শ্রী মোদি চালিশা’ নাম দিয়েছে। তাদের এ কর্মকাণ্ড অনেক মানুষের নজরে এসেছে। কারণ সাধারণত এটি ‘হনুমান চলিশা’ নামে পরিচিত।

সেখানে তৃতীয় লিঙ্গের নেতা ডাঃ রাজন সিং এবং মহামন্দেলশ্বর বৈভবী মহারাজ উপস্থিত ছিলেন।

এদিকে প্রেস ক্লাব ইন্ডিয়া জানিয়েছে, সেখানে প্রধানমন্ত্রী মোদিকে পূজা করার কোনো অনুষ্ঠানের তারা অনুমোদন দেয়নি। সংগঠনটি বলেছে, তৃতীয় লিঙ্গের মানুষ তাদের একটি হল সংবাদ সম্মেলন আয়োজনের জন্য ভাড়া করেছিল। কিন্তু এর বদলে সেখানে তারা পূজার আয়োজন করেছে। যারমাধ্যমে ভাড়ার চুক্তি লঙ্ঘন করা হয়েছে।

সংগঠনটি আরও বলেছে, তারা সেখানে পূজা হতে দেখে দ্রুত হস্তক্ষেপ করে এবং তাদের আয়োজন বন্ধ করে দেয়।

এ ব্যাপারে এক্সে এক বিবৃতিতে প্রেস ক্লাব অব ইন্ডিয়া বলেছে, “প্রেস ক্লাব অব ইন্ডিয়া একটি ছবি বা ভিডিও দেখতে পেয়েছে, যেখানে দেখা যাচ্ছে আমাদের এখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সবার জ্ঞাতার্থে স্পষ্ট করা হচ্ছে আমরা এ ধরনের কোনো আয়োজন করিনি।”

“আমাদের হল ভাড়া করা হয়েছিল একটি সংবাদ সম্মেলন আয়োজনের জন্য। কিন্তু ভাড়া নেওয়া ব্যক্তিরা চুক্তি ভঙ্গ করেছেন। আর এ কারণে সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করে তাদের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়