শিরোনাম
◈ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেননি ৬ এমপি ◈ রাষ্ট্রপতির ক্ষমতা কোথায়, কী কী সুবিধা পান তিনি? ◈ রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে যা বললেন শফিকুর রহমান ◈ প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার কোলাকুলি, রাজনৈতিক উত্তাপ ছাপিয়ে সৌহার্দ্যের বার্তা ◈ বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ◈ রোহিঙ্গা সংকটে পরিবেশ-অর্থনীতিতে বড় চাপ, বাড়ছে মাদক ও চোরাচালান: সেনাপ্রধান ◈ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট ◈ ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব সরকারি কমিটি হালনাগাদের নির্দেশ ◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৬, ০৮:৫৬ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৯:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেননি ৬ এমপি

রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদের ছয় সদস্য ভোট দেননি। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ভোট না দেওয়া সদস্যদের মধ্যে বিএনপির তিন জন, জামায়াতের একজন, খেলাফত মজলিসের একজন এবং স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন একজন।

ভোট না দেওয়া বিএনপির তিন এমপি হলেন—মির্জা আব্বাস, ওসমান ফারুক ও মোস্তফা কামাল পাশা। এছাড়া জামায়াতের বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, খেলাফত মজলিসের আবুল হাসান এবং স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ভোট দেননি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সংসদ সদস্যরা সরাসরি ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করেন।

সংসদ সচিবালয় সূত্র জানায়, বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস চিকিৎসাজনিত কারণে বিদেশে অবস্থান করায় ভোট দিতে পারবেন না—এ কথা জানিয়ে জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দিয়েছিলেন। ফলে তিনি ভোটগ্রহণে উপস্থিত ছিলেন না। অন্য পাঁচ সংসদ সদস্যের ভোট না দেওয়ার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এবারের রাষ্ট্রপতি নির্বাচনটি ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী অলি আহমদ পান ৮৮ ভোট। মোট ৩৪৩ জন সংসদ সদস্য ভোট দেন।

বাংলাদেশে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল ৩৫ বছর আগে। দীর্ঘ সময় পর এবার সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় নির্বাচনটি রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্ব পেয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়