আশরাফুল নয়ন, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে পরকীয়া প্রেমের জেরে মেরিনা বেগম নামে এক নারীকে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় রহস্য উদঘাটন করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগষ্ট) দুপুরে জেলা পুলিশ সুপারের সন্মেলন কক্ষে পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, সাবেক ইউপি সদস্য বাবুল হোসেনের সঙ্গে মেরিনার পরকীয়া সম্পর্ক ছিল। বিয়ের জন্য চাপ দেওয়ায় তাকে হত্যার পরিকল্পনা করেন বাবুল। তার অংশ হিসাবে গত ১৬ আগস্ট বিয়ের প্রলোভন দেখিয়ে মেরিনাকে ডেকে নিয়ে একটি নির্জন আমবাগানে নেওয়া হয়। সেখানে সহযোগী তারেক রহমানের বেল্ট দিয়ে গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করা হয়। পরে পরিচয় গোপন করতে মরদেহে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
গত ১৮ আগস্ট আমবাগান থেকে মেরিনার পোড়া মরদেহ উদ্ধার করে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সাবেক ইউপি সদস্য বাবুল ও তারেককে গ্রেপ্তার করা হয়।