শিরোনাম
◈ বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ◈ রোহিঙ্গা সংকটে পরিবেশ-অর্থনীতিতে বড় চাপ, বাড়ছে মাদক ও চোরাচালান: সেনাপ্রধান ◈ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট ◈ ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব সরকারি কমিটি হালনাগাদের নির্দেশ ◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ‘রাজনৈতিক বার্তা দিতেই অংশগ্রহণ’, বললেন বিরোধীদলীয় চিফ হুইপ ◈ কলকাতার আগুনে প্রাণহানি: ‘যা যা করার আছে, নিশ্চয়ই করব’ ◈ সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন: ভবিষ্যৎ রাষ্ট্রপতি নির্বাচনে আসছে নতুন বিধান ◈ পেছনের পর এবার সামনেও নম্বর প্লেট, মোটরসাইকেলে আসছে নতুন নিয়ম ◈ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে ভোট দিলেন তারেক রহমান ও মির্জা ফখরুল

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৬, ০৭:৪৬ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোমারে তৃতীয় শ্রেণি’র শিক্ষার্থীকে থাপ্পর দেওয়ায় প্রধান শিক্ষক অবরুদ্ধ

রতন কুমার রায়,ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে তৃতীয় শ্রেণি’র এক শিক্ষার্থীকে থাপ্পর দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীর অভিভাবক ও এলাকাবাসী অভিযুক্ত প্রধান শিক্ষককে বিদ্যালয়ে অবরুদ্ধ করে রেখেছে।

বৃহষ্পতিবার(২০আগষ্ট) দুপুরে উপজেলার পূর্ব বোড়াগাড়ী কবি নজরুল ইসলাম সরকারি প্রাঃ বিদ্যালয় প্রাঙ্গঁণে এলাকাবাসী জড়ো হয়ে প্রধান শিক্ষকের বিচারের দাবীতে বিদ্যালয়ের রুমে অবরুদ্দ করে রাখেন।এর আগে সকাল ১০টার দিকে পরিক্ষা চলাকালিন সময়ে শুভ  ইসলাম (৯) নামে তৃতীয় শ্রেণি’র শিক্ষার্থীকে থাপ্পর দেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মো: এমরান হোসেন।

এলাকাবাসী সুরুজ্জামান,রশিদুল ইসলাম জানান,আমরা বিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়ার সময় দেখি শিক্ষার্থীর দাদা শিক্ষার্থীকে নিয়ে প্রধান শিক্ষকের সাথে বিদ্যালয়ের মাঠে কথা কাটাকাটি করছে।আমরা সেখানে তাদের মুখেই শুনেছি এবং প্রধান শিক্ষক ভুল স্বীকার করে মাফ চেয়েছে।

শিক্ষার্থীর বাবা সাজু ইসলাম শিক্ষার্থী শুভ’র বরাত দিয়ে বলেন,প্রশ্নপত্র হাতে নিয়ে প্রধান শিক্ষকের কাছে কিছু একটা জানতে চেয়েছে শুভ। এতে প্রধান শিক্ষক ক্ষিপ্ত হয়ে আমার ছেলের ঘাড়ে ও গালে থাপ্পর দেয়। শিক্ষকের আঙ্গুলে আংটি থাকায় গালে লালচে দাগ ও গলায় ছাল উঠে যায়। পরে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে শুভ’র প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী আসি।আমি প্রধান শিক্ষকের বিচার দাবী করছি।

প্রধান শিক্ষক সৈয়দ মোঃ এমরান হোসেন থাপ্পর দেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, আমি সবার কাছে মাফ চেয়েছি।

উপজেলা শিক্ষা  অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান মুঠোফোনে বলেন,অভিযোগ পেয়েছি।এব্যাপারে সিনিয়র এটিও আব্দুল মান্নানকে প্রধান করে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়