শিরোনাম
◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৬, ০২:৫৮ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

মনিরুল ইসলাম : বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা সরকারি গেজেটে প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার ২০ আগস্ট রাতে বাংলাদেশ নির্বাচন কমিশন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

গেজেটে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী জাতীয় সংসদ সদস্যদের ভোটে অনুষ্ঠিত নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। সংবিধানের সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে তাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হয়।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সংসদ ভবনের অধিবেশন কক্ষে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং নির্ধারিত প্রক্রিয়া শেষে ফলাফল নিশ্চিত করা হয়। এরপরই আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করা হয়।

নির্বাচন কমিশনের আদেশক্রমে সিনিয়র সচিব আখতার আহমেদ প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন। দীর্ঘ প্রায় ৩৫ বছর পর সংসদ কক্ষে সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন হওয়ায় এটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

গেজেট প্রকাশের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এখন শপথ গ্রহণের মধ্য দিয়ে নবনির্বাচিত রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

  • সর্বশেষ