শিরোনাম
◈ নিরাপত্তাহীন শিপইয়ার্ডে একের পর এক প্রাণহানি, এক যুগে নিহত ১৪৮ ◈ ইরানকে চাপে ফেলতে গিয়ে শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসনই নতি স্বীকার করতে পারে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত ◈ মার্কিন অবরোধের চাপেও সচল ইরানের তেলবন্দর, খারগ দ্বীপে ফের তেল উত্তোলন ◈ কুমিল্লায় চাষ হচ্ছে ‘বিশ্বের সবচেয়ে দামি’ মরিচ, কেজি ২৮ লাখ টাকা! ◈ ৬০ কেজি লোহার দামে মিলতে পারে জীবনরক্ষাকারী মাস্ক, তবু ঝরছে জাহাজভাঙা শ্রমিকের প্রাণ ◈ বিশ্বকাপ শেষে চারটি বিশ্বরেকর্ড গড়ে গিনেস বুকে আ‌র্লিং হালান্ড ◈ চিকিৎসার জন্য বিদেশ নয়, দেশেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা: প্রধানমন্ত্রী ◈ আগাছা মারতে প্যারাকোয়াট, মরছে মানুষ: ৭০ দেশে নিষিদ্ধ, বাংলাদেশে চলছে কীভাবে ◈ এটাই আসল টেস্ট ক্রিকেট, বাংলাদেশি ক্রিকেটারদের প্রশংসায় অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ◈ বাংলাদেশি বংশোদ্ভূত সিলেটের মেয়ে মারওয়া খায়ের, লন্ডনের ট্রেনের কণ্ঠস্বর থেকে প্রশিক্ষক!

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৬, ০১:০৬ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন অবরোধের চাপেও সচল ইরানের তেলবন্দর, খারগ দ্বীপে ফের তেল উত্তোলন

আল জাজিরা: মার্কিন অবরোধের মধ্যেই ইরানের গুরুত্বপূর্ণ তেল রফতানি কেন্দ্র খারগ দ্বীপ থেকে আবারও অপরিশোধিত তেল তোলা শুরু হয়েছে। জুলাই মাসের পর প্রথমবারের মতো দ্বীপটির একটি জেটি থেকে বিশাল আকারের তেলবাহী জাহাজে তেল তোলার ঘটনা ঘটেছে।

মেরিটাইম ট্র্যাকিং সংস্থার তথ্য অনুযায়ী, শুক্রবার ইরানের রাষ্ট্রীয় ন্যাশনাল ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানির একটি বড় তেলবাহী জাহাজ খারগ দ্বীপের আজারপাদ জেটিতে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল তুলেছে।

খারগ দ্বীপ ইরানের তেল রফতানির প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। দেশটির মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশই সাধারণত এই দ্বীপের মাধ্যমে বিদেশে পাঠানো হয়। ফলে দ্বীপটি থেকে ফের তেল তোলার ঘটনা ইরানের জ্বালানি খাতের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

তবে দেশটির বর্তমান তেল উৎপাদন ও অভ্যন্তরীণ চাহিদার হিসাবেও পরিবর্তন এসেছে। মেরিটাইম ট্র্যাকিং সংস্থাটির ধারণা, ইরানের সামগ্রিক তেল উৎপাদন এখন প্রায় দেশীয় চাহিদার সমান। এ কারণে আগের তুলনায় বড় পরিসরে তেল রপ্তানির প্রয়োজন ইরানের নাও হতে পারে।

এর আগে, জুলাইয়ের মাঝামাঝি সময়ে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্র নৌ অবরোধ পুনরায় কার্যকর করে। এমন পরিস্থিতির মধ্যেই খারগ দ্বীপ থেকে ফের তেল উত্তোলন শুরু হওয়ায় দেশটির তেল সরবরাহ ও রপ্তানি কার্যক্রম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

তেল রফতানির ক্ষেত্রে খারগ দ্বীপ ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অবরোধের মধ্যেও সেখান থেকে তেলবাহী জাহাজে অপরিশোধিত তেল তোলার ঘটনা ইরানের জ্বালানি খাতের কার্যক্রম পুরোপুরি থেমে যায়নি -এমন ইঙ্গিতই দিচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়