শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৬, ১১:৪৪ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

গোটা দে‌শের ক্রিকেট উন্নয়‌নে  ভি‌ভিএস লক্ষ্মণকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক : সেন্টার অফ এক্সেলেন্সের (সিওই) প্রধান ভিভিএস লক্ষ্মণকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তাঁকে ডিরেক্টর অফ ক্রিকেট করা হতে পারে। তা হলে ভারতের ক্রিকেট উন্নয়নের ক্ষেত্রে লক্ষ্মণের প্রভাব আরও বাড়বে। আগামী মাসেই নতুন দায়িত্ব পেতে পারেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটার।

জাতীয় নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকরের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে আগামী সেপ্টেম্বরে। তাঁকে ২০২৭ সালের জুন মাস পর্যন্ত দায়িত্বে রাখা হতে পারে। এক দিনের বিশ্বকাপের আগে খুব বেশি রদবদলের পক্ষে নন কর্তারা। জাতীয় দলের কোচদের পারফরম্যান্সও নতুন করে মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। সেই তালিকায় আছেন গৌতম গম্ভীরও। 

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বিসিসিআইয়ের এক কর্তার ইঙ্গিত, যেই দায়িত্বে আসুন এ বার থেকে ক্রিকেট সংক্রান্ত সব কিছু হবে লক্ষ্মণের নজরদারিতে। বিসিসিআই সরকারি ভাবে অবশ্য কিছু জানায়নি। চূড়ান্ত সিদ্ধান্তও হয়নি। লক্ষ্ণণ মূলত সিওই-র দায়িত্বে থাকলেও ভারতীয় দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। গত জ়িম্বাবোয়ে সফরেই তিনি শ্রেয়স আয়ারের দলের কোচ ছিলেন। আগে রাহুল দ্রাবিড় কোচ থাকার সময়ও কয়েক বার জাতীয় দলের দায়িত্ব সামলেছেন তিনি। দেশের প্রথম সারির সব ক্রিকেটারের সঙ্গেই কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। লক্ষ্মণ ডিরেক্টর অফ ক্রিকেট হলে গোটা দেশের ক্রিকেট উন্নয়নে কাজ করতে পারবেন। তাতে জাতীয় দলই আরও লাভবান হবে বলে মনে করছেন বোর্ড কর্তাদের একাংশ।

২০২৪ সালে দ্রাবিড়ের মেয়াদ শেষ হওয়ার পর ভারতীয় দলের কোচ হিসাবে লক্ষ্মণের নাম শোনা গিয়েছিল। হায়দরাবাদের প্রাক্তন ক্রিকেটার জাতীয় দলের দায়িত্ব না নিয়ে সিওইতেই থাকতে চেয়েছিলেন। বোর্ড কর্তারা তাঁর ভূমিকা এটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছেন না। তাঁকে ডিরেক্টর অফ ক্রিকেট করে দেশের ক্রিকেট উন্নয়নের রূপরেখা পরিবর্তন করতে চাইছেন। সিওই-সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বি‌ভাগের নিয়ন্ত্রণ লক্ষ্মণের হাতে তুলে দেওয়া হতে পারে।

  • সর্বশেষ