শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৬, ১২:০৬ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

এটাই আসল টেস্ট ক্রিকেট, বাংলাদেশি ক্রিকেটারদের প্রশংসায় অস্ট্রেলিয়ার অলরাউন্ডার

স্পোর্টস ডেস্ক : গরমে পুড়েছে ডারউইন, ফ্ল্যাট উইকেটে ঘাম ঝরেছে অস্ট্রেলিয়ার। কিন্তু বাংলাদেশের ব্যাটারদের ধৈর্যের দেয়াল ভাঙতে পারেনি স্বাগতিকদের কোনো কৌশলই। দ্বিতীয় দিনের শেষে তাই বাংলাদেশের প্রশংসা না করে থাকতে পারলেন না অস্ট্রেলিয়ান অলরাউন্ডার বিউ ওয়েবস্টার।

১ উইকেটে ৯৬ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামা বাংলাদেশ দিন শেষ করেছে ৬ উইকেটে ৩৫১ রানে। অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে বাংলাদেশের লিড এখন ১৫৩। তানজিদ হাসান তামিমের ১৯৭ বলে ১০১ রানের দুর্দান্ত ইনিংসটি ছিল দিনের বড় প্রাপ্তি। অস্ট্রেলিয়ার মাটিতে এটিই কোনো বাংলাদেশি ব্যাটারের প্রথম টেস্ট সেঞ্চুরি। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও খেলেছেন ৮৪ রানের দারুণ ইনিংস।

দিন শেষে বাংলাদেশের ব্যাটিং নিয়ে ওয়েবস্টার বলেন, ‘হ্যাঁ, আমার মনে হয়, কঠিনতম দিনগুলোর মধ্যে এটি থাকবেই। বাংলাদেশকে পুরো কৃতিত্ব দিতে হবে। সকালে যখন হয়তো উইকেটে সামান্য সহায়তা ছিল, তখন তারা দারুণ ব্যাটিং করেছে। বাংলাদেশের ব্যাটিংয়ের ধরনকে টেস্ট ক্রিকেটের আদর্শ লড়াই হিসেবেই দেখছেন ওয়েবস্টার।
 
তাঁর ভাষায়, ‘এটাই টেস্ট ক্রিকেট। গরম আবহাওয়া, ফ্ল্যাট উইকেট—সবসময় এমন হবে না যে দুই দিন বল চারপাশে উড়বে, বাউন্ডারি আর উইকেট আসবে। এটা আবার সেই পুরোনো ধাঁচের লড়াই ছিল। বাংলাদেশকে থামাতে পেস, স্পিন, ওয়াইড বল থেকে বাউন্সার সবই ব্যবহার করেছে অস্ট্রেলিয়া। তবু সফল হয়নি।
 
‘আমরা কয়েকটি ভিন্ন পরিকল্পনা চেষ্টা করেছি। ওয়াইড, সোজা, স্পিন এবং শেষ দিকে প্যাটের কিছু বাউন্সারও ছিল, যাতে একটি উইকেট পাওয়া যায়। কিন্তু তারা ভালো ব্যাটিং করেছে। তবে ম্যাচ থেকে এখনো ছিটকে যায়নি অস্ট্রেলিয়া বলেই বিশ্বাস ওয়েবস্টারের।

তার মতে, প্রথমে শেষ চার উইকেট যত দ্রুত সম্ভব নিতে হবে। এরপর সম্ভবত দুই দিন খুব ভালো ব্যাটিং করতে হবে। কঠিন হবে, কোনো সন্দেহ নেই। তবে আমাদের ড্রেসিংরুমের ছেলেদের বিশ্বাস আছে, এই ম্যাচ জেতার সামর্থ্য আমাদের রয়েছে।

  • সর্বশেষ