শিরোনাম
◈ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনের উত্তরসূরি কে হচ্ছেন? ◈ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হবে আজ ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে বরফ গলছে, দিল্লি সফরে বার্তা নিয়ে ফিরছেন ত্রিবেদী ◈ প্রযোজক সমিতির নির্বাচন ঘিরে প্রশ্ন তুললেন আরশাদ আদনান: ‘আগে সিনেমা, তারপর নেতৃত্ব’ ◈ রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপির প্রার্থী ঘোষণা ঘিরে জল্পনা, নীরব কৌশলে শীর্ষ পর্যায়ে তৎপরতা ◈ মুক্তিযুদ্ধের প্রকৃত বীরদের তালিকা তৈরিতে নতুন উদ্যোগ সরকারের ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশ ঘোষণা ◈ তিন কারণে দেশে বেড়েছে লোডশেডিং ◈ শপিং মল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ ◈ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হলেও নাম ঘোষণা কাল

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৬, ০৯:২৩ সকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাত্র ৫.৩ সেকেন্ডে ৮০০ কিমি গতি, বিশ্বরেকর্ড গড়ল চীনের ম্যাগলেভ ট্রেন

মাত্র ৫.৩ সেকেন্ডে শূন্য থেকে ঘণ্টায় ৮০০ কিলোমিটার গতি তুলে বিশ্বরেকর্ড গড়েছে চীনের একটি পরীক্ষামূলক ম্যাগলেভ ট্রেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট-র এক প্রতিবেদনে বলা হয়েছে, ৬ মাসের মধ্যে এ নিয়ে তৃতীয়বারের মতো নিজস্ব স্বল্পদূরত্বের দ্রুততম গতি অর্জনের রেকর্ড ভাঙলো ট্রেনটি। হুবেই প্রদেশের দোংহু ল্যাবরেটরির ১ কিলোমিটার দীর্ঘ ট্র্যাকে ১.১ টন ওজনের এই যানটির সফল পরীক্ষা সম্পন্ন করা হয়।

চৌম্বকীয় শক্তির সাহায্যে লাইন থেকে খানিকটা উঁচুতে ভেসে চলা এই ম্যাগলেভ প্রযুক্তিতে ঘর্ষণ কম হওয়ায় তা দ্রুত গতি অর্জন করতে পারে। পরীক্ষার সময় ৮০০ কিমি গতিতে পৌঁছানোর পর মাত্র ২০০ মিটারের মধ্যে এটি সুনিয়ন্ত্রিতভাবে থেমে যায়। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, এই পরীক্ষায় উচ্চ-ক্ষমতার শক্তি সরবরাহ, বিদ্যুৎ-চৌম্বকীয় চালিকাশক্তি, উচ্চগতির লেভিটেশন নিয়ন্ত্রণ এবং জরুরি ব্রেকিং প্রযুক্তির ওপর জোর দেওয়া হয়েছে।

সাধারণ বাণিজ্যিক ম্যাগলেভ ট্রেন যেখানে ঘণ্টায় ৩২০ কিমি এবং দ্রুতগতির ট্রেনগুলো ৩৫০ কিমি গতিতে চলে, সেখানে এই পরীক্ষামূলক ট্রেনটির গতি বহুগুণ বেশি। এর আগে ২০২৫ সালের জুনে এটি ৭ সেকেন্ডে ৬৫০ কিমি গতিতে পৌঁছে রেকর্ড করেছিল, যা পরবর্তীতে ৭০০ কিমি এবং ৭৯৮ কিমি পর্যন্ত বাড়ানো হয়। এছাড়া চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির গবেষকদের অন্য একটি পরীক্ষায় একটি যান মাত্র দুই সেকেন্ডে ৬৯৭ কিমি গতি অর্জন করেছিল।

তবে চোখধাঁধানো গতি সত্ত্বেও এই ট্রেনগুলো যাত্রী পরিবহনের জন্য তৈরি করা হয়নি। গবেষকেরা আশা করছেন, এই প্রযুক্তি রকেট, যুদ্ধবিমান উৎক্ষেপণ এবং ভ্যাকিউম টিউব চালিত ট্রেনে ব্যবহার করা সম্ভব হবে। অবশ্য দীর্ঘ ও নির্ভুল ট্র্যাক নির্মাণ, ব্যয়বহুল অবকাঠামো নিয়ন্ত্রণ এবং চরম গতিতে যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার মতো অনেক চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে।

সূত্র: এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়