শিরোনাম
◈ সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শন করবে শিক্ষার্থীরা ◈ ভূমধ্যসাগরে দুই দিন তিন রাত ভাসার পর উদ্ধার ১৫ বাংলাদেশি ◈ ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি, বাতিল ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা ◈ ভুয়া কনের ফাঁদে নিঃসঙ্গ চীনা পুরুষেরা, গড়ে উঠেছে প্রতারক ম্যাচমেকিং (ভিডিও) ◈ পশ্চিমবঙ্গে ‘ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট’: আদালতের বাইরে আটক ও বিচার ছাড়াই বাংলাদেশিদের ‘পুশব্যাক’ ◈ রাষ্ট্রপতি নির্বাচন সামনে, চূড়ান্ত প্রস্তুতিতে ইসি-সংসদ সচিবালয়ের বৈঠক ◈ গোটা প‌রিবার‌কে প্রা‌ণে মে‌রে ফেলার হুম‌কি দি‌য়ে সৌরভ গাঙ্গু‌লি ও স্ত্রী ডোনা‌কে চিঠি! সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড়  ◈ ইংল‌্যা‌ন্ডের ফুটবল ক্লাব লিভারপুল কেনার দৌড়ে ভারতীয় শিল্পপতি, সঙ্গে বেজোস-সাভেরিন ◈ চাঁদপুরে বাস-হাইড্রোলিক ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ ও ১৫ জন আহত ◈ শিক্ষায় বেহাল অবস্থা, একাদশে ১৫ লাখ আসন ফাঁকা থাকার শঙ্কা!

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৬, ১২:৪৩ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভুয়া কনের ফাঁদে নিঃসঙ্গ চীনা পুরুষেরা, গড়ে উঠেছে প্রতারক ম্যাচমেকিং (ভিডিও)

বিবিসি অনলাইন: চীনে বিয়ের পাত্রী খুঁজতে গিয়ে প্রতারিত হচ্ছেন পুরুষেরা। তীব্র লিঙ্গ ভারসাম্যহীনতা এবং উচ্চ ‘ব্রাইড প্রাইস’ বা যৌতুকের সংস্কৃতির সুযোগ নিয়ে গড়ে উঠেছে প্রতারক ম্যাচমেকিং বা ঘটকালি চক্র। অল্প সময়ে বিয়ের প্রলোভন দেখিয়ে দেশটির হাজার হাজারো নিঃসঙ্গ পুরুষকে সর্বস্বান্ত করা হচ্ছে। এই প্রতারণার শিকার হয়ে সর্বস্ব হারানোর পাশাপাশি মানসিক অবসাদে ভুগছেন অনেক চীনা পুরুষ। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

দশকব্যাপী এক সন্তান নীতির কারণে চীনে নারীদের তুলনায় পুরুষের সংখ্যা প্রায় তিন কোটি বেশি।

এর ফলে ছোট শহর ও গ্রামীণ এলাকার অবিবাহিত পুরুষদের জন্য পাত্রী পাওয়া অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই সুযোগে গুইঝৌ প্রদেশের মতো অঞ্চলগুলোতে গড়ে উঠেছে বিভিন্ন এজেন্সি। এ সকল এজেন্সি দ্রুত বিয়ের মাধ্যমে ভালো স্ত্রী পাওয়ার লোভনীয় বিজ্ঞাপন দেয়। মূলত মধ্যপ্রদেশ বা অন্যান্য এলাকা থেকে অপেক্ষাকৃত সচ্ছল কিন্তু পাত্র সংকটে থাকা পুরুষদের টার্গেট করে এই চক্রগুলো। ভুক্তভোগীরা মোটা অঙ্কের টাকা ও যৌতুক দিয়ে এসব এজেন্সির মাধ্যমে বিয়ে কর।

কিছুদিন পরই অনেক কনে অর্থ বা গহনা নিয়ে পালিয়ে যান অথবা তাদের অতীত জালিয়াতির তথ্য সামনে আসে। ওয়াং জুয়াং নামের ৩৭ বছর বয়সী এক ব্যক্তি গুইঝৌর একটি এজেন্সির মাধ্যমে তিন লক্ষাধিক ইউয়ান খরচ করে বিয়ে করেছিলেন। কিন্তু বিয়ের কিছুদিন পরই তিনি জানতে পারেন যে তার স্ত্রী ইতিপূর্বে তিনবার বিবাহিত, তিন সন্তানের জননী এবং গুরুতর রোগে আক্রান্ত। প্রতারিত হওয়ার পর তিনি ডিভোর্সের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন এবং তার মতো আরও বহু ভুক্তভোগীকে নিয়ে গঠিত একটি প্লাটফর্ম থেকে অন্যদের সতর্ক করার কাজ করছেন।

আরেকটি ঘটনায়, ৫৯ বছর বয়সী শু রুলিন তার ছেলের বিয়ের জন্য প্রায় পাঁচ লক্ষ ইউয়ান খরচ করেন। কিন্তু কনে মাত্র দুই সপ্তাহ পরেই পালিয়ে যায়। বিয়ে নিয়ে এমন ঘটনা বৃদ্ধি পাওয়ায় ব্যাপক জনরোষ তৈরি হয়। প্রতারণার অভিযোগ বাড়তে থাকায় নড়েচড়ে বসে বেইজিং প্রশাসন। ২০২৪ সালের জানুয়ারি থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত এ ধরনের অপরাধে জড়িত প্রায় দেড় হাজার ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্প্রতি দেশটির পাঁচটি সরকারি কর্তৃপক্ষ যৌথভাবে ম্যাচমেকিং শিল্পে দেশব্যাপী সাঁড়াশি অভিযান শুরু করেছে। তবে আইনি জটিলতা এবং নির্দিষ্ট কোনো অপরাধের ধারা না থাকায় এই ধরনের প্রতারণার বিচার করা এবং খোয়া যাওয়া অর্থ উদ্ধার করা বেশ কঠিন বলে জানান আইনজীবীরা। অনুবাদ: মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়