শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৬, ০৪:০৪ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ

বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ‘নাউরু’ তাদের নাম পরিবর্তন করে ‘রিপাবলিক অব নাওয়েরো’ রেখেছে। দেশের মূল ভাষার বানান ও উচ্চারণের সঙ্গে মিল রেখে প্রেসিডেন্ট ডেনিস অ্যাডিয়াং এই ঘোষণা দেন।

নাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেশটির আন্তর্জাতিক কোড ‘এনআরইউ’ থেকে ‘এনআরও’ হবে এবং নাগরিকদের ‘নাউরুয়ান’-এর বদলে ‘দেই-নাওয়েরো’ নামে ডাকা হবে। মূলত বিদেশিদের উচ্চারণের সুবিধার্থেই ঐতিহাসিকভাবে দেশটি ‘নাউরু’ নামে পরিচিত লাভ করেছিল। গত জানুয়ারিতে প্রেসিডেন্ট অ্যাডিয়াং পার্লামেন্টে নাম পরিবর্তনের প্রস্তাব উত্থাপন করে জানান, এই পদক্ষেপ তাদের ঐতিহ্য, ভাষা ও পরিচয়কে সম্মান জানাবে। মে মাসে গণভোটের কথা বলা হলেও পরবর্তীতে সরকার বিস্তারিত আলোচনার পর জানায়, ‘নাওয়েরো’ নাম কখনোই হারিয়ে যায়নি এবং এটি জাতীয় প্রতীকেও রয়েছে, তাই আলাদা গণভোটের প্রয়োজন নেই।

টুভালু ও ভ্যাটিকান সিটির পর ১২ হাজার জনসংখ্যার এই দেশটি বিশ্বের সবচেয়ে ছোট দেশ। একসময় জার্মানির কলোনি ও পরবর্তীতে অস্ট্রেলিয়ার অধীনে থাকা দেশটি ১৯৬৮ সালে স্বাধীনতা লাভ করে। ১৯৭০-এর দশকে ফসফেট খনির কল্যাণে বিপুল সম্পদ অর্জন করলেও ৯০-এর দশকে অর্থনৈতিক সংকটে পড়ে দেশটি। বর্তমানে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে রয়েছে দেশটি, যার কারণে জনগণের পুনর্বাসনে পেইড সিটিজেনশিপ প্রোগ্রাম পরিচালনা করছে তারা।

উপনিবেশিক অতীত থেকে বেরিয়ে আসার এই পদক্ষেপের ফলে দেশটির উড়োজাহাজ ও জাহাজের নামও বদলে যাবে। ইতোমধ্যে জাতিসংঘ, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্র ও চীনের দূতাবাস তাদের ওয়েবসাইটে নতুন নাম হিসেবে ‘নাওয়েরো’ ব্যবহার করা শুরু করেছে। এর আগে ২০১৮ সালে সোয়াজিল্যান্ড নাম বদলে ‘এসওয়াতিনি’ এবং ২০২২ সালে তুরস্ক তাদের নাম পরিবর্তন করেছিল। সূত্র: এপি

 

  • সর্বশেষ