শিরোনাম
◈ ৬ মাসের মূল্যায়নে বাড়তে পারে মন্ত্রিসভার আকার, বদলাতে পারে দায়িত্ব ◈ এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি, বহাল থাকছে অনলাইন আবেদন ◈ খাদ্যবান্ধব কর্মসূচি শুরু, ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল পাবেন ৫৫ লাখ কার্ডধারী ◈ 'দেশটা আমাদের সবার', পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ইংল্যান্ডের দ্বিতীয় স্ত‌রের দ‌লের বিরু‌দ্ধে প্রীতি ম্যাচ বাতিল করলো বার্সেলোনা ◈ নিরাপদ ও নিয়মিত অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষায় আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ ◈ একসঙ্গে পুলিশ টিমকে চা বা বিশ্রামে যাওয়ার বিষয়ে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ইদানীং প্রধানমন্ত্রীকে নিয়েও কটূক্তি, দেশের মান সম্মান ক্ষুণ্ন হচ্ছে: কর্নেল (অব.) অলি ◈ সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ ◈ দেশের সব ডিসির জন্য যে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর
আপডেট : ০৩ আগস্ট, ২০২৬, ০৩:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিক থেকে পর্নোজগত, সেখান থেকে সংসদ: চমকে দেওয়া সেই তরুণী দেইসি অর্টিজের যাত্রা

সাংবাদিক হিসেবে শুরু করেছিলেন কর্মজীবন। তারপর জড়িয়ে পড়েন পর্নোজগতে। সেই ইন্ডাস্ট্রিতেও পরিচিতি লাভ করেন। অর্জন করেন জনপ্রিয়তা। কিন্তু সেই খ্যাতিও বেশি দিন টিকেনি। সব ছেড়ে যুক্ত হোন রাজনীতিতে। যদিও রাজনীতিতে অভিষেক সহজ হলেও সেখানে এগিয়ে যাওয়া দুষ্কর। তবে সেসব উতড়ে রাজপথ থেকে পৌঁছে গেছেন সংসদে। আর এখন সিনেটর তিনি।

এটি হলো দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার একজন বামপন্থী রাজনীতিবিদ দেইসি আলেজান্দা ওমানা অর্টিজের জীবনের গল্প। সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি কলম্বিয়ার সংসদের সিনেটর নির্বাচিত হয়ে বিশ্ববাসীকে চমকে দিয়েছেন তিনি। পাশাপাশি আলোচনা ও চর্চার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই তরুণী।

কলম্বিয়ার বোগোতায় স্থানীয় সময় গত ২৭ জুলাই বামপন্থী রাজনৈতিক দল হিস্টোরিক প্যাক্ট ফর কলম্বিয়ার হয়ে সিনেটর পদে শপথগ্রহণ করেছেন দেইসি।

২০১৭ সালে সাংবাদিকতার চাকরি ছেড়ে পর্নোজগতে প্রবেশ করেন দেইসি। যেখানে ‘আমারান্তা হাঙ্ক’ নামে পরিচিত ছিলেন তিনি। তবে এর বছর দুয়েকের মাথায় খ্যাতি ছেড়ে রাজপথের রাজনীতিতে যুক্ত হয়ে পড়েন। একজন পরিপূর্ণ রাজনীতিবিদ হয়ে যান। আর এখন প্রাপ্তবয়স্কদের সিনেমা নির্মাণের সঙ্গে জড়িতদের সামাজিক নিরাপত্তার অধিকার নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছেন। এছাড়া মানসম্মত মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং যৌন নির্যাতন প্রতিরোধে পদক্ষেপ গ্রহণের দাবিতে প্রচারণা চালাচ্ছেন।

এ তরুণী গত মার্চে কলম্বিয়ার নর্তে দে সান্তান্দার অঞ্চল থেকে সিনেটর নির্বাচিত হন। তারপর গত ২৭ জুলাই শপথগ্রহণ করেন। তার মতে― প্রাপ্তবয়স্কদের বিনোদন শিল্পে কাজ করা ব্যক্তিদের জন্য প্রতিষ্ঠান ও এজেন্সির শোষণ থেকে রক্ষা পাওয়ার জন্য আইন প্রয়োজন।

সিনেটর পদে অংশ নিয়ে একটি প্রচারণার ভিডিওতে তিনি বলেছিলেন, ভুয়া তথ্য, কুসংস্কার ও দ্বিচারিতার কারণে রাষ্ট্র এই প্রাপ্তবয়স্কদের শিল্পের সঙ্গে সম্পৃক্ত নারীদের সুরক্ষা প্রদান করেনি। এ শিল্পকে কেউই নীতিমালার আওতায় আনার জন্য কার্যকরী কোনো উদ্যোগ গ্রহণ করেনি।

তবে সিনেটর পদে তার অংশ নেয়া নিয়ে সমালোচনাও হয়েছিল। সমালোচকরা বলেছিলেন, পর্নোজগত থেকে আসা কোনো ব্যক্তির নির্বাচনে প্রার্থী হওয়া উচিত নয়। যা মানতে নারাজ ছিলেন দেইসি। তাই তো সমালোচকদের কড়া জবাব দিয়েছিলেন। তিনি পাল্টা প্রশ্ন করেছিলেন, প্রাপ্তবয়স্কদের বিনোদনশিল্পে সম্পৃক্ত থাকা নারীরা কেন জনগণের ভোটে নির্বাচিত কোনো পদে আসীন হওয়ার স্বপ্ন দেখতে পারবেন না।

সমালোচকদের জবাবে তিনি ইতালির সাবেক আইনপ্রণেতা ইলোনা স্টালারের উদাহরণও দেন। ইলোনাও একসময় পর্নো তারকা ছিলেন। রেডিও অনুষ্ঠানের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন। পরে সেখান থেকে রাজনীতিতে যুক্ত হন। এমনকি পরবর্তীতে ইতালির সংসদ সদস্য হন।

দেইসি তার নিজের ব্যাপারে বলেন, আমার অভিজ্ঞতা আমাকে বৈষম্য, স্বাধীনতার জন্য সংগ্রাম ও প্রান্তিক মানুষের অর্থনৈতিক বাস্তবতা অনুধাবন করতে সহায়তা করেছে। আমি এসব সরাসরি সংসদে তুলে ধরার কথা দিচ্ছি। সমস্যা হচ্ছে, সমাজ প্রাপ্তবয়স্কদের ঠিকই অবস্থান দেখে, কিন্তু ক্ষমতার জায়গায় তাদের কথা বলার সুযোগ দিতে একদমই রাজি নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়