শিরোনাম
◈ শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ◈ বৃহস্পতিবার রাত থেকে ২৪ ঘণ্টা বন্ধ থাকতে পারে ডেসকোর প্রি-পেইড মিটার রিচার্জ, প্রযোজ্য যাদের জন্য ◈ ডিসেম্বরে পোশাকশ্রমিকদের বর্ধিত মজুরি চূড়ান্ত হবে, জানুয়ারিতে পাবেন বাড়তি বেতন ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে চাপে বাংলাদেশের এভিয়েশন খাত, ঝুঁকিতে ফ্লাইট ও প্রবাসী যাত্রী পরিবহন ◈ বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচে টিকিটের আবেদন ৮৪ লাখ, আসন মাত্র ৩৪ হাজার ◈ সাভারে ফের পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-আরিচা মহাসড়কে সংঘর্ষ ও অগ্নিসংযোগ ◈ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় জয় ডেমোক্র্যাটদের, সিনেটের নিয়ন্ত্রণ হারাল ট্রাম্পের রিপাবলিকান পার্টি ◈ মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার মু‌খোমু‌খি সংঘর্ষ, ৪ জ‌নের মৃত‌্যু ◈ স্থানীয় সরকার নির্বাচন ইস‌্যু‌তে ম‌তের অ‌মিল, জোটে থেকেই জামায়াতকে চাপে রাখতে চায় এনসিপি ◈ এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা কর‌লো বি‌সি‌বি

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬, ০৯:৩০ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেকর্ড গরমে পুড়ছে জাপান, ১০৪ ডিগ্রি ফারেনহাইট ছাড়াল তাপমাত্রা

প্রচণ্ড তাপপ্রবাহে জাপানের মধ্যাঞ্চলের ৩টি শহরে মঙ্গলবার তাপমাত্রা ১০৪ ডিগ্রি ফারেনহাইট বা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। এ নিয়ে দেশটিতে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ‘কোকুশোবি’ বা ‘চরম তাপদাহ দিবস’ ঘোষণা করা হয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, গিফু প্রিফেকচারের তাজিমি শহরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস । একই প্রিফেকচারের গুজো শহরে তাপমাত্রা ছিল ৪০.০ ডিগ্রি সেলসিয়াস এবং পাশের আইচি প্রিফেকচারের টোয়োটা শহরে তাপমাত্রা পৌঁছেছে ৪০.১ ডিগ্রি সেলসিয়াসে।

জাপানি বার্তা সংস্থা কিয়োদো নিউজ জানিয়েছে, চলতি বছরের এপ্রিল মাসে জাপান আবহাওয়া সংস্থা ‘কোকুশোবি’ শব্দটি চালু করে। যখন কোনো এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হয়, তখন দিনটিকে ‘চরম তাপদাহ দিবস’ হিসেবে চিহ্নিত করা হয়। এর উদ্দেশ্য হলো জীবনহানির ঝুঁকিপূর্ণ তাপপ্রবাহ সম্পর্কে জনগণকে আরও সতর্ক করা।

আবহাওয়া সংস্থার মতে, রোববার থেকে জাপানের বিস্তীর্ণ এলাকাজুড়ে শক্তিশালী উচ্চচাপ বলয় সক্রিয় রয়েছে। এর ফলে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের ওপরের স্তরের বাতাস আরও উষ্ণ হয়ে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।

  • সর্বশেষ