শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৬, ০৩:৫৯ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিনে ১৫ ঘণ্টা কাজ, বেতন নেই চার মাস: ওমান থেকে ফেরার আকুতি নারীর

গৃহকর্মীর কাজের প্রলোভনে ওমানে গিয়ে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন ভারতের এক নারী। তিনি দাবি করেছেন, প্রতিদিন ১২ থেকে ১৫ ঘণ্টা কাজ করানো হলেও তাকে কয়েক মাসের বেতন দেয়া হয়নি। আর তাই নির্যাতন থেকে পালিয়ে বর্তমানে তিনি মাসকাটে ভারতীয় দূতাবাসে আশ্রয় নিয়েছেন এবং নিজ দেশে ফিরতে সরকারের সহায়তা চেয়েছেন।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর হায়দরাবাদের পাহাড়ি শরিফ এলাকার বাসিন্দা শবনম বেগম ওমানে গৃহকর্মীর কাজ করতে গিয়েছিলেন। তবে সেখানে তিনি নিয়োগকর্তার নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। এ ঘটনায় তিনি মাসকাটে ভারতীয় দূতাবাসের সহায়তা চেয়েছেন।

advertisement

আবেদনে বলা হয়েছে, স্থানীয় এক নিয়োগদাতা এজেন্ট মাসে ২০০ ওমানি রিয়াল বেতনে গৃহকর্মীর চাকরির প্রতিশ্রুতি দিলে শবনম বেগম গত চলতি বছরের ২৬ মার্চ ওমানের মাসকাটে যান। তার অভিযোগ, ওমানে পৌঁছানোর পর তাকে একাধিক বাড়িতে প্রতিদিন ১২ থেকে ১৫ ঘণ্টা কাজ করতে বাধ্য করা হয়। পর্যাপ্ত খাবার ও থাকার ব্যবস্থা দেয়া হয়নি। পাশাপাশি চার মাস ধরে তাকে কোনও বেতনও দেয়া হয়নি।

নির্যাতন সহ্য করতে না পেরে একপর্যায়ে শবনম বেগম নিয়োগকর্তার কাছ থেকে পালিয়ে যান। বর্তমানে তিনি মাসকাটে ভারতীয় দূতাবাসে অবস্থান করছেন এবং সেখানে সহায়তার আবেদন জানিয়েছেন।

advertisement

অন্যদিকে তার পরিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কাছে মাসকাটে ভারতীয় দূতাবাসে শবনমের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দ্রুত তাকে হায়দরাবাদে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য আবেদন জানিয়েছে।

হরমুজে উত্তেজনার মধ্যেই ওমান উপকূলে ডুবল ভারতীয় জাহাজ
এছাড়া মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাকে ওমানে পাঠানো নিয়োগদাতা এজেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবি জানিয়েছে পরিবার।

advertisement

এদিতে সিয়াসাত ডেইলি প্রকাশিত এক ভিডিওতে শবনম বেগম নিজেই তার সঙ্গে ঘটে যাওয়া নির্যাতনের বর্ণনা দিয়েছেন। ভিডিওতে তিনি ভারত সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়ে বলেন, তাকে একাধিক বাড়িতে প্রতিদিন ১২ থেকে ১৫ ঘণ্টা কাজ করানো হয়েছে। ঠিকমতো খাবার ও থাকার ব্যবস্থা করা হয়নি। এছাড়া তিন মাসের বেতনও পরিশোধ করা হয়নি।

  • সর্বশেষ