শিরোনাম
◈ রেলের আয় বেড়েছে ২২১ কোটি, লোকসান ১ হাজার ৮৮৯ কোটি টাকা ◈ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ক্রোক করা ফ্ল্যাটে প্রথম দিনে শত-শত কোট-টাইসহ যা যা মিলল ◈ লিজে আসছে ১০ উড়োজাহাজ, এয়ারবাসের আরও ১০ বিমান কেনার পথে বিমান ◈ দেশের সিনেমা হলগুলোতেও দেখা যাবে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ◈ অর্থবছরের প্রথম ১৮ দিনেই দেশে এলো প্রায় ১৮০ কোটি ডলার রেমিট্যান্স ◈ গবেষণায় আগ্রহী প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তাদের জন্য সুখবর ◈ আগামী ২৪-৪৮ ঘণ্টায় ৫ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ◈ বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি ◈ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮ কোটি টাকার দুই ফ্ল্যাটের মালামালের তালিকা প্রস্তুত করছে দুদক ◈ বিশ্বকাপে ফিফার আয় বাংলাদেশের উন্নয়ন বাজেটের দুই-তৃতীয়াংশের সমান

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৬, ১১:৩৯ দুপুর
আপডেট : ১৯ জুলাই, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

স্কুলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে যে দেশের সরকার

চেক প্রজাতন্ত্রের কিন্ডারগার্টেন, প্রাথমিক বিদ্যালয় এবং মাল্টি-ইয়ার গ্রামার স্কুলগুলোর নিচু ক্লাসে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক যোগাযোগের যন্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে।

শনিবার (১৮ জুলাই) স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, চেক সরকার শিগগিরই এ সংক্রান্ত একটি আইন অনুমোদন করবে বলে আশা করা হচ্ছে। খবর আনদোলু এজেন্সির।

রেডিও প্রাগ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিস এবং শিক্ষামন্ত্রী রবার্ট প্লাগা বিলটি উত্থাপন করেছেন। এ বিল পাশ হলে শুধু শ্রেণিকক্ষেই নয়, বরং স্কুলের টিফিন বা ছুটির বিরতি, ক্যাফেটেরিয়া এবং স্কুল-পরবর্তী নানা কার্যক্রমেও মোবাইল ফোনের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হবে।

তবে প্রস্তাবিত এ আইনে কিছু ছাড়ও রাখা হয়েছে। চিকিৎসা বা বিশেষ শিক্ষাগত চাহিদার কারণে যেসব শিক্ষার্থীর ইলেকট্রনিক যন্ত্রের প্রয়োজন হবে, তারা এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এছাড়া শিক্ষামূলক প্রয়োজনে স্কুল কর্তৃপক্ষ চাইলে শ্রেণিকক্ষে বা শিক্ষাসফরে এসব যন্ত্র ব্যবহারের অনুমতি দিতে পারবে।

এদিকে, সরকারি এ প্রস্তাবের সমালোচনা করেছেন চিলড্রেনস ওম্বুডসম্যান (শিশুদের ন্যায়পাল) মার্টিন বেনেস। তার মতে, নিজস্ব অভ্যন্তরীণ বিধিমালার মাধ্যমেই শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিয়ন্ত্রণ করার যথেষ্ট ক্ষমতা স্কুলগুলোর হাতে আগে থেকেই রয়েছে। তাই এ বিষয়ে নতুন করে আইন প্রণয়ন করা একেবারেই অপ্রয়োজনীয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়