শিরোনাম
◈ পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সমঝোতা চুক্তি ◈ ৮০ লাখ টাকায় ৩ বছরের শিশুর বিয়ে ৬০ বছরের বৃদ্ধের সঙ্গে! ◈ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের তৎপরতা ঠেকাতে এলাকাভিত্তিক তালিকা তৈরি হচ্ছে ◈ এবার ডাকসুর কর্মকাণ্ড নিয়ে সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী! ◈ ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, মধ্যবর্তী নির্বাচনের পর ফের হামলার ইঙ্গিত ◈ এশিয়ান গেমস ব‌্যাড‌মিন্টন: কাজাখস্তানের বিরু‌দ্ধে দাপুটে জয়ে শেষ ষোলোয় গৌরব-আয়মান ◈ ইন্দোনেশিয়াকে উড়িয়ে বাংলাদেশের টানা জয় ◈ ফসল কাটার মৌসুমে বিদেশি কৃষিশ্রমিকদের জরুরি ভিত্তিতে ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া ◈ পুলিশের কেউ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২৫ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ইউজিসির শর্ত পূরণে ব্যর্থ ৯৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়

ডেস্ক রি‌পোর্ট: দেশের ১১৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র ৫৪টির স্থায়ী ক্যাম্পাস আছে। আবার এদের মধ্যে মাত্র ২২টি বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম চালানোর সব শর্ত পূরণ করে গত বছর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সনদ পেয়েছে।

অর্থাৎ, দেশের ৯৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কাছেই ইউজিসির সনদ নেই। এর মধ্যে স্থায়ী ক্যাম্পাস না থাকা ৬৩টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৫টিতে এখনো ক্লাসই শুরু হয়নি। আর নানা অনিয়মের কারণে অন্য ৫টির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। --- টাইমস অব বাংলা‌দেশ

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ অনুযায়ী, অনুমোদনের সাত বছরের মধ্যে নিজস্ব ক্যাম্পাসে যেতে হয়। ব্যর্থ হলে সর্বোচ্চ আরও পাঁচ বছর সময় বাড়ানো যায়।

বাড়তি সময় পার হওয়ার পরও শর্ত না মানলে ইউজিসি শিক্ষার্থী ভর্তি বন্ধসহ নানা শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। তবে বাস্তবে এমন কড়া পদক্ষেপ নেওয়ার নজির মেলা ভার।

নাম প্রকাশ না করার শর্তে ইউজিসির সাবেক এক সদস্য বলেন, 'বিশ্ববিদ্যালয়ের মালিকদের রাজনৈতিক ও প্রশাসনিক দাপট রয়েছে। এ কারণেই ইউজিসি তাদের বিরুদ্ধে কোনো শক্ত পদক্ষেপ 
নিতে পারে না।

তিনি জানান, গত বছর ৮০টি বিশ্ববিদ্যালয়ের নানা খামখেয়ালি ও দুর্বলতা চিহ্নিত করে একটি প্রতিবেদন তৈরি করেছিল ইউজিসি, যেখানে কিছু পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়।

  • সর্বশেষ