শিরোনাম
◈ মাত্র ১০ ডলারের চশমায় বদলে যাচ্ছে বাংলাদেশের পোশাকশিল্প ◈ তীব্র তাপদাহে বাংলাদেশের মানুষের দ্বিমুখী সংকট: কমছে আয়, বাড়ছে চিকিৎসা ব্যয় ◈ মেসি নন, বিশ্বকাপের গোল্ডেন বল রদ্রির হাতে ◈ বিশ্বকাপ ফুটবল: আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ◈ কাজের আশ্বাস, শেষে ডান্স ক্লাব ও যৌ.ন শোষণের ফাঁদ ◈ পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৫ ◈ কারাগার থেকে পালানো সেই নারী কয়েদি রাজধানীতে গ্রেপ্তার ◈ বিশ্বকাপ ফাইনাল: একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা, অপরিবর্তিত স্পেন ◈ জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ বাংলাদেশের পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৬, ০৭:৪২ বিকাল
আপডেট : ২০ জুলাই, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পারমাণবিক কেন্দ্রে হামলার দাবিতে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান, বড় সংঘাতের শঙ্কা

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্মাণাধীন একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার অভিযোগ উঠেছে। রবিবার ইরানের পরমাণু শক্তি সংস্থা (এইওআই) দাবি করেছে, মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে লক্ষ্যবস্তু করেছে। খবর আল-জাজিরার।

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে এইওআই জানায়, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র রবিবার নির্মাণাধীন দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সংস্থাটি এ হামলাকে ‘বর্বর’ ও ‘আগ্রাসী’ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে।

পরমাণু শক্তি সংস্থার ভাষ্য, খুজেস্তান প্রদেশে অবস্থিত বিদ্যুৎকেন্দ্রটিতে হামলার ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। বিষয়টি খতিয়ে দেখতে বিস্তারিত মূল্যায়ন চলছে।

বিবৃতিতে আরও বলা হয়, স্থানীয় সময় রবিবার ভোর ৩টা ৩৯ মিনিটে এ হামলা চালানো হয়। এইওআই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ২০২২ সালে দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ শুরু হয়েছিল।

সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত এক সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালানোর অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। এর জবাবে ইরানের সামরিক বাহিনীও কয়েকটি আঞ্চলিক দেশে মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত ঘাঁটি ও স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে।

এর আগে যুদ্ধ বন্ধ এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। তবে পরে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বাধা দেওয়ার অভিযোগ তুলে ইরানে নতুন করে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। তথ্যসূত্র : এএফপি ও আনাদোলু।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়