শিরোনাম
◈ মাত্র ১০ ডলারের চশমায় বদলে যাচ্ছে বাংলাদেশের পোশাকশিল্প ◈ তীব্র তাপদাহে বাংলাদেশের মানুষের দ্বিমুখী সংকট: কমছে আয়, বাড়ছে চিকিৎসা ব্যয় ◈ মেসি নন, বিশ্বকাপের গোল্ডেন বল রদ্রির হাতে ◈ বিশ্বকাপ ফুটবল: আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ◈ কাজের আশ্বাস, শেষে ডান্স ক্লাব ও যৌ.ন শোষণের ফাঁদ ◈ পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৫ ◈ কারাগার থেকে পালানো সেই নারী কয়েদি রাজধানীতে গ্রেপ্তার ◈ বিশ্বকাপ ফাইনাল: একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা, অপরিবর্তিত স্পেন ◈ জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ বাংলাদেশের পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৬, ০৭:৫৪ বিকাল
আপডেট : ২০ জুলাই, ২০২৬, ০৯:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিস্টার প্রেসিডেন্ট, আপনি না থাকলে এ বিশ্বকাপ এতটা সফল হতো না : ট্রা‌ম্পের প্রশংসায় ফিফা প্রেসি‌ডেন্ট 

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফাইনালের আগে ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রপতিকে প্রশংসায় ভাসালেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বব্যাপী ঐক্যবদ্ধতা বজায় রাখার জন্য এবং সফল বিশ্বকাপ আয়োজনের জন্য ফিফা সভাপতি ট্রাম্পের প্রশংসা করেছেন।

ফাইনালের আগে ডোনাল্ড ট্রাম্প ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারে ইনফান্তিনো এবং আন্তর্জাতিক ফুটবল তারকাদের জন্য একটি সংবর্ধনার আয়োজন করেন। সেখানে এসব কথা বলেছেন ফিফা সভাপতি।

ইনফান্তিনো বলেছেন, ‘আমেরিকান স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে। প্রেসিডেন্ট সাহেব, আমরা বিশ্বকে একতাবদ্ধ করেছি। আপনার প্রশংসা করার জন্য কারও প্রয়োজন নেই, মিস্টার প্রেসিডেন্ট, কিন্তু আপনি না থাকলে এ বিশ্বকাপ এতটা অবিশ্বাস্যভাবে সফল হতো না।

ট্রাম্প চলতি বিশ্বকাপকে ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা ক্রীড়া আয়োজন বলেছেন। বলেছেন, ‘রোববারের জন্য স্পেন ও আর্জেন্টিনাকে শুভ কামনা এবং সেরা দলই জিতুক।’

এরআগে ইনফান্তিনো জাতিসংঘে দিনব্যাপী এক অধিবেশনে বক্তব্য রাখেন। সেখানে একটি ফুটবল এনে বলেছেন, ‘একটি জাদুকরী বস্তু যা বিশ্বকে একত্রিত করার ক্ষমতা রাখে।

বলেছেন, ‘আমরা বারবার শুনি, আমরা এক বিভক্ত ও সংঘাতপূর্ণ বিশ্বে বাস করি। এমন অনেককিছুই আছে যা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে ও সমস্যা তৈরি করে। কিন্তু আমরা এটা জানি, এ বিশ্বকাপ যদি আমাদের একটি জিনিস শিখিয়ে থাকে বা দেখিয়ে চলে, তা হল আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির চেয়ে অনেকবেশি বিষয় আমাদের একত্রিত করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়