শিরোনাম
◈ টানা ১০ দিন বন্ধ থাকার পর খুলেছে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো, দেবতাখুমের বিষয়ে বিশেষ নির্দেশনা ◈ যুক্তরাষ্ট্রে অভিবাসন আরও কঠিন: নিম্ন আয়ের অভিবাসন ঠেকাতে গ্রিন কার্ডে ১ লাখ ডলারের বন্ডের পরিকল্পনা ট্রাম্পের ◈ চলছে হরতাল, ঢাকা-চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের যানচলাচল বন্ধ ◈ পটুয়াখালীর খামারে আড়াই শতাধিক সাপ, বিষ থেকে তৈরি হবে জীবনরক্ষাকারী অ্যান্টিভেনম ◈ বাংলাদেশে কারাবন্দি সাংবাদিকদের মুক্তি চাইলো মানবা‌ধিকার বিষয়ক পাঁচটি আন্তর্জাতিক সংস্থা  ◈ কোনো ইসরায়েলিকে মালয়েশিয়ায় থাকার অনুমতি দেওয়া হবে না: প্রধানমন্ত্রী ◈ বিশ্বকাপের ফাইনালে ফুটবলের নিয়মকানুন ভাঙবে ফিফা?  ◈ অন্তর্বর্তী সরকারের সময় ৭৪ শতাংশ বেড়েছে সন্দেহজনক লেনদেন : বিএফআইইউর প্রতিবেদন ◈ ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার: প্রধানমন্ত্রী ◈ স্পনসর ছাড়াই সব দেশের নাগরিকদের জন্য মিলবে দুবাইয়ের ৫ বছরের মাল্টিপল-এন্ট্রি ভিজিট ভিসা

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬, ১১:৫৮ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২৬, ০১:০৫ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

কোনো ইসরায়েলিকে মালয়েশিয়ায় থাকার অনুমতি দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

আন্তর্জা‌তিক ডেস্ক : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দেশটির দীর্ঘদিনের নীতি পুনর্ব্যক্ত করে বলেছেন, মালয়েশিয়া ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। তিনি জানান, মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি নাগরিকের উপস্থিতি শনাক্ত হলে তাকে কোনো ধরনের ছাড় ছাড়াই দেশ থেকে বহিষ্কার করা হবে।

১৫ জুলাই বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আনোয়ার ইব্রাহিম বলেছেন, ইসরায়েলি নাগরিকদের সম্ভাব্য মালয়েশিয়া প্রবেশসংক্রান্ত প্রকাশিত প্রতিবেদনগুলো দেশের নিরাপত্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে এবং সরকার তাদের মালয়েশিয়ায় অবস্থানের অনুমতি দেবে না। ------ পার্সটু‌ডে

তিনি আরও বলেন, যদি প্রমাণিত হয় যে ইসরায়েলি নাগরিকরা মালয়েশিয়ায় প্রবেশ করেছে, তবে মালয়েশিয়া যেহেতু ইসরায়েলকে স্বীকৃতি দেয় না, তাই তাদের অবিলম্বে দেশ থেকে বহিষ্কার করা হবে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ যথাসময়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করবে।

সম্প্রতি কিছু প্রতিবেদনে দাবি করা হয়, অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে ইসরায়েলি নাগরিকদের একটি অংশ মালয়েশিয়ার জোহর অঙ্গরাজ্যে প্রবেশ করেছে। এর পরিপ্রেক্ষিতেই প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

মালয়েশিয়া এমন একটি দেশ, যার সঙ্গে ইহুদিবাদী ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। দেশটি বরাবরই ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি সমর্থন জানিয়ে এসেছে এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিরোধিতা করে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়