শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৬, ১২:১০ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

অবশেষে দীর্ঘ ২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

আল জাজিরা: দীর্ঘ ২৩ বছরের উপস্থিতির অবসান ঘটিয়ে অবশেষে আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন ও ইরাকি কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ২০০৩ সালে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে আগ্রাসনের মধ্য দিয়ে ইরাকে মার্কিন সেনার এই উপস্থিতি শুরু হয়েছিল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

মঙ্গলবার (১৪ জুলাই) ওয়াশিংটনে ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদির সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমাদের মনে হয়, সেখানে আর সামরিক উপস্থিতির প্রয়োজন নেই। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলোর সঙ্গে ইরাকের ক্রমবর্ধমান সম্পর্কের কথাও উল্লেখ করেন।

অনুবাদকের মাধ্যমে কথা বলার সময় ইরাকি প্রধানমন্ত্রী আলী আল-জাইদি জানান, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে মার্কিন বাহিনী সম্পূর্ণ চলে যাবে, তবে মার্কিন কোম্পানিগুলো ইরাকের ভেতরেই থাকবে।

এদিকে, পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, আইএসআইএলের (আইএসআইএস)বিরুদ্ধে সামরিক অভিযান শেষ করার লক্ষ্যে ইরাকের সঙ্গে ২০২৪ সালে হওয়া একটি চুক্তিকে তারা পুনর্নিশ্চিত করছে। এই চুক্তি সম্পাদনের সময় পর্যন্ত ইরাকে প্রায় ২,৫০০ মার্কিন সেনা মোতায়েন ছিল।

  • সর্বশেষ