শিরোনাম
◈ অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের জন্য বড় সুখবর, ইতালির আদালতের নতুন রায় ◈ কা‌রো পছন্দ হোক বা না হোক, আ‌র্জেন্টিনা বি‌শ্বের সেরা দল : লিও‌নেল মে‌সি ◈ অর্থনীতির তিন সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ: রাজস্ব বাড়ানো ও ব্যাংক খাত সংস্কারের তাগিদ ◈ বন্যা নিয়ন্ত্রণে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে দেওয়া হচ্ছে, প্রতি সেকেন্ডে ছাড়বে ৯ হাজার কিউসেক পানি ◈ অনলাইন জুয়ার টাকার কমিশনে বিলাসী জীবন! দিনে লেনদেন ৫ কোটি টাকা, থাকতেন বিলাসবহুল রিসোর্টে, চড়তেন বিএমডব্লিউতে ◈ শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’ ◈ কুয়েত ও বাহরাইনে যুক্তরা‌স্ট্রের ঘাঁটি ও স্থাপনায় ইরানের তীব্র হামলা ◈ বিশ্বকাপের ফাইনালে ইরানের রেফা‌রি! ◈ আ‌র্জেন্টিনা চ্যাম্পিয়ন হলেই প্রাইজমা‌নিসহ পা‌বে ৭৫০ কোটি টাকা  ◈ অনলাইন জুয়ায় নিঃস্ব ঠাকুরগাঁওয়ের তরুণরা : ‘সরকারের কাছে একটাই অনুরোধ, এটি বন্ধ করুন’

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৬, ১১:২২ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

হরমুজ প্রণালীর নিরাপত্তায় ইরান হ‌লোএকমাত্র নিশ্চয়তাকারী: রুশ বিশ্লেষক

আন্তর্জা‌তিক ডেস্ক : মস্কোর পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও প্রভাষক বলেছেন, ওয়াশিংটন তেহরানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের সমস্ত শর্ত লঙ্ঘন করেছে।" তিনি জোর দিয়ে বলেন: ইরান যেহেতু তার জাতীয় স্বার্থের ওপর গুরুত্ব দিচ্ছে, তাই হরমুজ প্রণালীতে বিকল্প যান চলাচলের পথ তৈরির সাফল্যের কোনো নিশ্চয়তা নেই।

ইরনা জানিয়েছে, ফারহাদ ইব্রাহিমভ ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এটা বুঝতে হবে যে, হরমুজ প্রণালী এমন একটি প্রণালী যা মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বিনা উস্কানিতে আগ্রাসন শুরু করার আগ পর্যন্ত সবসময় শান্তিপূর্ণ ছিল।

তিনি আরও যোগ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ৫০ বছর ধরে এই প্রণালীতে বিনামূল্যে নিরাপত্তা দিয়ে আসছে, কিন্তু এখন তারা এর থেকে অর্থ উপার্জন করতে চায়। প্রশ্ন ওঠে, হরমুজ প্রণালীতে এমন কী বিপদ ছিল, যার নিরাপত্তা যুক্তরাষ্ট্র ৫০ বছর ধরে দিয়ে এসেছে?

রুশ বিশেষজ্ঞ বিষয়টি স্পষ্ট করেছেন, ট্রাম্প কেবল হরমুজ প্রণালীকে আরেকটি বাণিজ্যিক প্রকল্পে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছেন এবং ইরান হরমুজ প্রণালীর ওপর আধিপত্য বিস্তার করায় তিনি অসন্তুষ্ট।

তিনি আরও বলেন, হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ইরান যুক্তরাষ্ট্রসহ সমগ্র বিশ্বকে দেখাচ্ছে যে, তারা ওয়াশিংটনের সঙ্গে সমান অবস্থানে থেকে আলোচনা করছে; ইরান আত্মসমর্পণ করবে না এবং তাদের জাতীয় স্বার্থের সঙ্গে কোনো আপস করবে না, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। এমন পরিস্থিতিতে আমেরিকানদের আগ্রাসী আচরণ স্বাভাবিক।

ইব্রাহিমভ আরও বলেন, এই বিশেষ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র চরম বিভ্রান্ত ও নিষ্ক্রিয় হয়ে পড়েছে, এই বিভ্রান্তির জন্য ট্রাম্পকে চরম মূল্য দিতে হতে পারে; ট্রাম্প, যিনি এতদিন ধরে ইরানকে ব্ল্যাকমেইল ও হুমকি দিয়ে আসছেন, তিনি কোনো সাফল্য পাবেন না। 

তিনি জোর দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে চলমান আগ্রাসনে আমেরিকা বিজয় অর্জন করতে পারবে না, আর একারণেই আরেকটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করার লক্ষ্যে হরমুজ প্রণালী ও দক্ষিণ ইরানে নতুন আগ্রাসন ও উস্কানিমূলক কর্মকাণ্ডকে কর্মসূচিতে অন্তর্ভুক্ত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়