শিরোনাম
◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৬, ০৫:০৪ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ‌র্জেন্টিনা চ্যাম্পিয়ন হলেই প্রাইজমা‌নিসহ পা‌বে ৭৫০ কোটি টাকা 

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। আর মেগা ফাইনালে পা রেখেই বিশাল অঙ্কের প্রাইজমানি নিশ্চিত করে ফেলেছে দলটি।

কেবল ফাইনাল নিশ্চিত করার মাধ্যমেই সাড়ে ৪৫ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৫৪৬ কোটি টাকা পকেটে পুরেছে আলবিসেলেস্তেরা। ফিফার নিয়ম অনুযায়ী এই বিশাল অঙ্কটি তিনটি ভাগে পাবে আর্জেন্টিনা।

বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ১০ মিলিয়ন ডলার বা প্রায় ১২০ কোটি টাকা এবং দল গোছানোর প্রস্তুতিমূলক খরচ হিসেবে আড়াই মিলিয়ন ডলার বা প্রায় ৩০ কোটি টাকা আগে থেকেই নিশ্চিত ছিল। এর সঙ্গে ফাইনালে ওঠার কারণে রানার্সআপ প্রাইজমানি হিসেবে অন্তত আরও ৩৩ মিলিয়ন ডলার বা প্রায় ৩৯৬ কোটি টাকা নিশ্চিত হয়েছে তাদের।

তবে আগামী রোববার দিবাগত রাত একটায় মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে ফাইনালে জিততে পারলে এই হিসাব পুরোপুরি বদলে যাবে। তখন রানার্সআপের ৩৩ মিলিয়ন ডলারের জায়গায় চ্যাম্পিয়ন প্রাইজমানি হিসেবে তারা পাবে ৫০ মিলিয়ন ডলার।

Advertisement

সব মিলিয়ে শিরোপা জিতলে আর্জেন্টিনার মোট আয় দাঁড়াবে সাড়ে ৬২ মিলিয়ন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫০ কোটি টাকার সমান।

বিশ্বকাপের ইতিহাসে এবারই সবচেয়ে বড় অঙ্কের প্রাইজমানি দিচ্ছে ফিফা। গত এপ্রিলে ৪৮ দলের এই মেগা টুর্নামেন্টের জন্য রেকর্ড প্রাইজমানি অনুমোদন দেয় ফিফা কাউন্সিল। দলগুলোর অংশগ্রহণ এবং পারফরম্যান্স মিলিয়ে এবারের আসরে সর্বমোট ৮৭১ মিলিয়ন ডলার বা প্রায় ১০ হাজার ৪৫২ কোটি টাকা পুরস্কার হিসেবে বরাদ্দ রেখেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

এক নজরে ২০২৬ বিশ্বকাপে পারফরম্যান্স অনুযায়ী প্রাইজমানি ------

চ্যাম্পিয়ন: ৫০ মিলিয়ন ডলার (প্রায় ৬০০ কোটি টাকা)

রানার্সআপ: ৩৩ মিলিয়ন ডলার (প্রায় ৩৯৬ কোটি টাকা)

তৃতীয় স্থান: ২৯ মিলিয়ন ডলার (প্রায় ৩৪৮ কোটি টাকা)

চতুর্থ স্থান: ২৭ মিলিয়ন ডলার (প্রায় ৩২৪ কোটি টাকা)

৫ম থেকে ৮ম স্থান: ১৯ মিলিয়ন ডলার (প্রায় ২২৮ কোটি টাকা)

৯ম থেকে ১৬তম স্থান: ১৫ মিলিয়ন ডলার (প্রায় ১৮০ কোটি টাকা)

১৭তম থেকে ৩২তম স্থান: ১১ মিলিয়ন ডলার (প্রায় ১৩২ কোটি টাকা)

৩৩তম থেকে ৪৮তম স্থান: ৯ মিলিয়ন ডলার (প্রায় ১০৮ কোটি টাকা)

  • সর্বশেষ