শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৬, ১২:০১ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

কুয়েত ও বাহরাইনে যুক্তরা‌স্ট্রের ঘাঁটি ও স্থাপনায় ইরানের তীব্র হামলা

আন্তর্জা‌তিক ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী জানিয়েছে, ‘বজ্রাঘাত' অভিযানের দশম ধাপে কয়েক ঘণ্টা আগে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন বাহিনীর রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আত্মঘাতী ড্রোন ও ক্ষেপনাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, অভিযানের দশম ধাপে ইরানের সেনাবাহিনীর আরাশ ড্রোন কুয়েতের আলি আল-সালেম ঘাঁটিতে মার্কিন বাহিনীর রাডার ব্যবস্থা, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং জ্বালানি সংরক্ষণাগারে হামলা চালায়।

এতে আরও বলা হয়, ওই প্যাট্রিয়ট ব্যবস্থা ঘাঁটিটির নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবহন বিমান ও এমকিউ-৯ সহ উন্নত ড্রোনের প্রতিরক্ষার দায়িত্বে নিয়োজিত ছিল।

বিবৃতি অনুযায়ী, হামলার আরেকটি ঢেউয়ে বাহরাইনের শেখ ঈসা ঘাঁটির প্রতিরক্ষা স্থাপনায় মোতায়েন মার্কিন বাহিনীর যোগাযোগ ও রাডার ব্যবস্থা, সুপার হক রাডার, বিভিন্ন স্থাপনা এবং প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থাও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়।

এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের বিমান সহায়তা ইউনিটের অবস্থানস্থল হিসেবে পরিচিত এই ঘাঁটিটি সেনাবাহিনী ও আইআরজিসির সফল ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর ক্ষতির সম্মুখীন হয়েছে।

ইরানের সেনাবাহিনী আরও বলেছে, ইরানি সেনাবাহিনীর শক্তি দেশের জনগণ, সামরিক সক্ষমতা, শহীদদের আত্মত্যাগ এবং জাতীয় স্বার্থ রক্ষার অঙ্গীকারের ওপর প্রতিষ্ঠিত। সেনাবাহিনী আরও বলেছে, কুরআনের নির্দেশনা অনুযায়ী তারা শত্রুর মোকাবিলায় দৃঢ় ও অবিচল থাকবে।

  • সর্বশেষ