শিরোনাম
◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬, ০৭:৪৩ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাউন্ট এভারেস্টেও ছড়িয়ে পড়ছে বিষধর সাপ, আতঙ্কে পর্বতারোহীরা

মাউন্ট এভারেস্ট বা হিমালয় এলাকায় পর্বতারোহীদের জন্য আতঙ্কের নতুন নাম বিষধর সাপ।  

সম্প্রতি “দ্য টেলিগ্রাফ” এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইদানীং নেপালের আশেপাশের সমতল এলাকা থেকে আসা বিভিন্ন বিষাক্ত সাপ ক্রমেই মাউন্ট এভারেস্টের চূড়ার দিকে উঠে যাচ্ছে। এতে আতঙ্ক তৈরি হয়েছে পর্যটক ও পর্বতারোহীদের ভেতর। 

ফলে এভারেস্টের চারপাশে থাকা হাসপাতালগুলো বিষ প্রতিরোধক বা অ্যান্টিভেনম যোগাড় করতে রীতিমতো হিমশিম খাচ্ছে।

মূলত দেশটির দক্ষিণের সমতল অঞ্চলে বিষধর সাপের উপদ্রব বেশি ছিল। কিন্তু হঠাৎ করে এভারেস্টের চূড়ার দিকে উঠে যাচ্ছে কেন, এ প্রসঙ্গে ওই প্রতিবেদনে বিশেষজ্ঞরা দায়ী করছেন জলবায়ু পরিবর্তনকে।

advertisement

তাদের মতে, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায়, হিমালয়ের  বরফ গলে যাচ্ছে। আর এজন্যই সাপ ছড়িয়ে পড়ছে হিমালয়ের সর্বত্র। 

মাউন্ট এভারেস্ট এলাকার স্থানীয় একটি হাসপাতালের চিকিৎসক জানান, গত ১৪ এপ্রিল থেকে  শুরু করে এ পর্যন্ত (এ প্রতিবেদন লেখা) আমাদের হাসপাতালে প্রায় ৩০ জন সাপে কাটা রোগী চিকিৎসার জন্য এসেছেন। এদের ভেতর দুজনকে বিষধর সাপ কামড় দিয়েছিল। এজন্য তাদের উন্নত চিকিৎসায় কাঠমান্ডুতে স্থানান্তর করা হয়েছে।

নেপালের জাতীয় বিষবিশেষজ্ঞ ও চিকিৎসক অধ্যাপক সঞ্জীব কুমার শর্মা বিষধর সাপ প্রসঙ্গে বলেন, “সমতল অঞ্চলের সাপগুলো এখন পাহাড়ি অঞ্চলে চলে আসছে। বৈশ্বিক উষ্ণায়ন সম্ভবত তাদের জন্য পাহাড়ের পরিবেশকে আরো বাসযোগ্য করে তুলছে।”

প্রসঙ্গত, গত বছর বন্যপ্রাণী উদ্ধারকারীরা মাউন্ট এভারেস্টের কাছাকাছি এলাকা থেকে ১০টি বিষধর সাপ উদ্ধার করে, যার মধ্যে ৯টিই ছিল রাজকীয় কিং কোবরা বা শঙ্খচূড়।

  • সর্বশেষ