শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬, ০৯:৪৫ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাতামুল আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র: কোনো অবস্থাতেই আমেরিকাকে হরমুজ প্রণালী পরিচালনায় হস্তক্ষেপ করতে দেবো না

আন্তর্জা‌তিক ডেস্ক : খাতামুল আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র হরমুজ প্রণালী পরিচালনায় মার্কিন হস্তক্ষেপ' সম্পর্কে সতর্ক করে জোর দিয়ে বলেছেন, ইরান কোনো অবস্থাতেই এই ধরনের পদক্ষেপ গ্রহণ করবে না এবং অঞ্চলের দেশগুলোর সঙ্গে মার্কিন সেনাবাহিনীর যেকোনো সহযোগিতাকে ইরানের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে গণ্য করবে।

হরমুজ প্রণালী পরিচালনায় হস্তক্ষেপের জন্য আমেরিকার বারবার দুঃসাহসিকতা ও দুষ্কর্ম অঞ্চলের নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য এবং তেল ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজের চলাচলকে গুরুতরভাবে ঝুঁকির মুখে ফেলেছে এবং দুর্ভাগ্যবশত অঞ্চলের কিছু দেশের সহযোগিতাও যুদ্ধের বিস্তারের ঝুঁকি সারা অঞ্চলে বাড়িয়ে দিয়েছে। এ কারণে ঘোষণা করা হচ্ছে।--- পার্সটু‌ডে

পূর্ববর্তী সতর্কবাণী অনুসারে, আমরা কোনো অবস্থাতেই আমেরিকাকে হরমুজ প্রণালী পরিচালনায় হস্তক্ষেপ করার অনুমতি দেব না এবং দেবও না।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী ইরানের নির্ধারিত পথের বাইরে এবং সশস্ত্র বাহিনীর অনুমোদন ছাড়া আমেরিকার আক্রমণকারী ও ডাকাত সেনাবাহিনীর দ্বারা বাণিজ্যিক জাহাজ ও ট্যাঙ্কার চলাচলে সৃষ্ট যেকোনো বাধা ও নিরাপত্তাহীনতার সাথে কঠোরভাবে মোকাবিলা করবে এবং গত কয়েকদিনে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী ও ইরানের সশস্ত্র বাহিনী শক্তিশালী পদক্ষেপগুলো এই দাবির সাক্ষী।

অঞ্চলের দেশগুলোর নেতাদের সতর্ক করা হচ্ছে যে, আমেরিকার সাথে যেকোনো ধরনের সহযোগিতা এবং তার আক্রমণকারী সেনাবাহিনীকে লজিস্টিক সহায়তা ইরানের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে যুদ্ধ হিসেবে গণ্য হবে এবং যদি অঞ্চলে যুদ্ধ বিস্তার লাভ করে, তবে যুদ্ধের আগুনের শিখা অঞ্চলের সব দেশকে গ্রাস করবে।

অঞ্চলের সব নিরাপত্তাহীনতা ও যুদ্ধের বিস্তারের দায়িত্ব আমেরিকা এবং সেই সকল দেশের ওপর বর্তায়, যারা তার অপরাধী সেনাবাহিনীর সাথে সহযোগিতা করে।

  • সর্বশেষ