শিরোনাম
◈ জাতিসংঘ অধিবেশনে যে বার্তা দেবেন প্রধানমন্ত্রী, জানালেন মাহদী আমিন ◈ মানুষ বনাম রোবটের প্রথম মুখোমুখি লড়াই, শেষ পর্যন্ত জিতল কে দেখুন ভিডিও ◈ স্বল্প ট্রিপ, সীমিত রুট ও প্রচারের ঘাটতিতে যাত্রী পাচ্ছে না পিংক বাস, প্রতিদিন ৫০–৬০ হাজার টাকা লোকসান বিআরটিসির ◈ মধ্যপ্রাচ্যের জ্বালানি সংকট মোকাবিলায় লড়ছেন বাংলাদেশের এক তৈরি পোশাক কারখানা! ◈ জাতিসংঘে ড. খলিলুর রহমানের আহ্বান: বৈশ্বিক সংকট সমাধানে মানুষ, যুবসমাজ ও প্রযুক্তিকে কাজে লাগাতে হবে ◈ জাতিসংঘ অধিবেশনে তারেক রহমানের ব্যস্ত সফর, ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী ◈ দুর্গাপূজায় সরকারি ছুটি ২ দিন, কারা পাবেন আর কারা পাবেন না ◈ এশিয়ান গেমস নারী ক্রিকে‌টে পদকহীন বাংলাদেশ, ব্রোঞ্জ জিতল পাকিস্তান ◈ নেশনস লিগ শুরুর আগেই বড় ধাক্কা ইংল্যান্ডের, চোটে ছিটকে পাঁচ তারকা ◈ ক্রিকেটের পর রাজনীতির মাঠে শামি? জয়ন্ত চৌধুরীর সঙ্গে সাক্ষাতে জোর জল্পনা

প্রকাশিত : ২৮ জুন, ২০২৬, ০৮:১৭ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই প্রভাবশালী গণমাধ্যম বন্ধ করে দিল উগান্ডার সেনাপ্রধান

উগান্ডার সবচেয়ে প্রভাবশালী দুটি গণমাধ্যম প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির সেনাপ্রধান মুহুজি কেইনেরুগাবা। রোববার (২৮ জুন) এক কঠোর নির্দেশনায় তিনি জানান, ডেইলি মনিটর এবং এনটিভি উগান্ডা অবিলম্বে বন্ধ করতে হবে এবং তার পূর্বানুমতি ছাড়া এগুলো আর পুনরায় চালু করা যাবে না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের অবস্থান পরিষ্কার করে সেনাপ্রধান কেইনেরুগাবা বলেন, তিনি উগান্ডায় স্বাধীন গণমাধ্যমের ধারণায় বিশ্বাস করেন না। তিনি অভিযোগ করেন যে, এই গণমাধ্যমগুলোতে উগান্ডা সম্পর্কে নেতিবাচক প্রতিবেদন প্রচার করা হচ্ছে এবং এখন থেকে দেশটির কোনো গণমাধ্যমকেই এমন কোনো সংবাদ প্রচার করতে হলে তা অবশ্যই সেনাদপ্তর থেকে যাচাই করে নিতে হবে। উগান্ডার সব মিডিয়াকে এখন থেকে সেনাবাহিনীর নির্ধারিত আইন মেনে চলতে হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা ও রয়টার্সের তথ্যানুযায়ী, ডেইলি মনিটর দেশটির সবচেয়ে বড় স্বাধীন পত্রিকা এবং এনটিভি উগান্ডা অন্যতম বৃহৎ বেসরকারি টেলিভিশন চ্যানেল। এই দুটি প্রতিষ্ঠানেরই মালিকানায় রয়েছে ন্যাশনাল মিডিয়া গ্রুপ।

ডেইলি মনিটর কর্তৃপক্ষের ভাষ্যমতে, এরই মধ্যে ন্যাশনাল মিডিয়া গ্রুপের রাজধানী কাম্পালার নামুওয়াঙ্গো অফিস ও সেরেনা হোটেল সংলগ্ন কার্যালয়ে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সেনা সদস্যরা অফিসগুলোতে কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছেন, যার ফলে কাউকে ভেতরে প্রবেশ বা সেখান থেকে বের হতে দেওয়া হচ্ছে না। একইসঙ্গে এনটিভি, স্পার্ক টিভি এবং গ্রুপটির অধীনে থাকা রেডিও স্টেশনগুলোর সম্প্রচারও রোববার থেকে পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

উল্লেখ্য, সেনাপ্রধান মুহুজি কেইনেরুগাবা উগান্ডার বর্তমান প্রেসিডেন্টের ছেলে। বিশ্লেষকরা মনে করছেন, তিনিই বর্তমানে দেশটির ডি ফ্যাক্টো বা প্রকৃত শাসক হিসেবে ক্ষমতা পরিচালনা করছেন। স্বাধীন সংবাদমাধ্যমের ওপর এমন নজিরবিহীন হস্তক্ষেপ উগান্ডার রাজনৈতিক ও সংবাদপত্রের স্বাধীনতার ওপর বড় ধরনের আঘাত হিসেবে দেখা হচ্ছে।

  • সর্বশেষ