শিরোনাম
◈ নেশনস লিগ শুরুর আগেই বড় ধাক্কা ইংল্যান্ডের, চোটে ছিটকে পাঁচ তারকা ◈ ক্রিকেটের পর রাজনীতির মাঠে শামি? জয়ন্ত চৌধুরীর সঙ্গে সাক্ষাতে জোর জল্পনা ◈ ‌রিজওয়ান দু'দুবার আবেদন করেও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের সাক্ষাৎ পাননি ◈ ৭৫ লাখের জায়গায় ৩ কোটি ৬৬ লাখ, জনসংখ্যার চাপে বিপর্যস্ত রাজধানী ◈ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর নিয়ে যা জানাগেল ◈ ভূমি জটিলতা নিরসনে যাচাই-বাছাই, গড়ে উঠছে ল্যান্ড ব্যাংক ◈ জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য, তরুণ নেতৃত্ব নিয়ে যা বললেন (ভিডিও) ◈ রাশিয়ার ‘গেরান-৫’ ড্রোন: ঘণ্টায় ৬০০ কিমি গতি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় নতুন চ্যালেঞ্জ ◈ ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৬ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকেটের পর রাজনীতির মাঠে শামি? জয়ন্ত চৌধুরীর সঙ্গে সাক্ষাতে জোর জল্পনা

স্পোর্টস ডেস্ক : বাইশ গজে তাঁর সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই। একসময় ভারতীয় পেস আক্রমণের অন্যতম ভরসার নাম ছিলেন মহম্মদ শামি। তবে দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে এই তারকা পেসার। ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স করেও ফিরতে পারছেন না ভারতীয় দলে। এর মধ্যেই এবার তাঁকে দেখা গেল একেবারেই ভিন্ন এক মঞ্চে। রাষ্ট্রীয় লোক দল (আরএলডি) প্রধান ও ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন শামি। আর তাতেই সামনে এসেছে নতুন প্রশ্ন—ক্রিকেট ছেড়ে কি রাজনীতির মাঠে নামতে চলেছেন তিনি?

উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন সামনে রেখে শামির সঙ্গে জয়ন্তের এই সাক্ষাৎ ঘিরে এরই মধ্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। ভারতীয় সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, আমরোহা সদর বিধানসভা কেন্দ্র থেকে শামিকে প্রার্থী করার বিষয়টি ভাবা হচ্ছে। যদিও শামি কিংবা আরএলডির পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

advertisement

আমরোহার সঙ্গে শামির পারিবারিক সম্পর্ক দীর্ঘদিনের। আমরোহা সদর তহসিলের সাহসপুর আলিনগরেই তাঁর বাড়ি। সে কারণে স্থানীয় রাজনীতিতে তাঁকে ‘ভূমিপুত্র’ হিসেবে সামনে আনার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে বলে খবর।

শুধু শামির নামই নয়, আলোচনায় এসেছে তাঁর ভাই হাসিবের নামও। শামি নিজে নির্বাচনে না দাঁড়িয়ে ভাইকে আমরোহা সদর থেকে প্রার্থী করার বিষয়েও আলোচনা হতে পারে বলে দাবি করা হচ্ছে। হাসিব এর আগে জেলা পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। জয়ন্ত চৌধুরীর সঙ্গে শামির সাক্ষাতে এ ধরনের রাজনৈতিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।

advertisement

আমরোহা সদর আসনের রাজনৈতিক ইতিহাসও বেশ গুরুত্বপূর্ণ। সমাজবাদী পার্টির মাহবুব আলি এই আসন থেকে টানা পাঁচবার বিধায়ক নির্বাচিত হয়েছেন। ফলে জনপ্রিয় ক্রিকেটার শামিকে সামনে রেখে সেখানে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

এদিকে ক্রিকেটীয় ভবিষ্যৎ নিয়েও শামিকে ঘিরে আলোচনা কম নয়। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর আর ভারতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাঁকে। তবে জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন অভিজ্ঞ এই পেসার। দেড় দশক পর ইস্ট জোনের দলীপ ট্রফি জয়ে তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল।

advertisement

জাতীয় দলে শামির অনুপস্থিতি নিয়ে এরই মধ্যে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক ক্রিকেটারদের অনেকে। সর্বশেষ এ বিষয়ে মুখ খুলেছেন সাবেক ভারতীয় অধিনায়ক দিলীপ বেঙ্গসরকারও।

তবে ক্রিকেটের বাইরের এই সাক্ষাৎ শামিকে ঘিরে আলোচনার বিষয়টি এবার আরও বদলে দিয়েছে। জাতীয় দলের জার্সি ফেরার অপেক্ষার মধ্যেই কি নতুন কোনো ইনিংস শুরু করতে চলেছেন শামি? নাকি জয়ন্ত চৌধুরীর সঙ্গে তাঁর সাক্ষাৎ শুধুই সৌজন্য সাক্ষাৎ—এখনও নিশ্চিত করে বলার মতো কিছু নেই। আপাতত আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষাতেই থাকতে হচ্ছে।

  • সর্বশেষ