শিরোনাম
◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২১ সকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানুষ বনাম রোবটের প্রথম মুখোমুখি লড়াই, শেষ পর্যন্ত জিতল কে দেখুন ভিডিও

যুক্তরাষ্ট্রের সান ফ্রানসিসকোতে রিংয়ের ভেতর মানুষ ও ছয় ফুট লম্বা এক হিউম্যানয়েড রোবটের মধ্যে এক অদ্ভুত লড়াই অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়াল রিয়ালিটিভিত্তিক একটি কমব্যাট গেম তৈরির প্রক্রিয়ার অংশ হিসেবে এই অভিনব ম্যাচের আয়োজন করে যুক্তরাষ্ট্রের রোবটিকস প্রতিষ্ঠান ‘আরইকে’।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, একটি ফাইটিং কেজ বা খাঁচার ভেতর দূর থেকে রিমোট দিয়ে নিয়ন্ত্রিত রোবটটির মুখোমুখি হয়েছেন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফ্র্যাঙ্কি লাপেনা। ম্যাচ শুরুর আগে রোবটটিকে পেশাদার খেলোয়াড়দের মতো রিংয়ের চারপাশে ঘুরে শরীর গরম করতে দেখা যায়। লড়াই শুরু হলে লাপেনা রোবটটিকে লক্ষ্য করে কয়েকটি ঘুষি মারেন। জবাবে রোবটটিও পাল্টা ঘুষি ও শক্তিশালী লাথি মারে।

রোবটের লাথিতে লাপেনা খাঁচার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছিটকে পড়েন, যা যন্ত্রটির মারাত্মক আঘাত হানার সক্ষমতা ফুটিয়ে তোলে।

প্রতিষ্ঠানটি তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লিখে, প্রথমবারের মত মানুষ বনাম টার্মিনেটর রোবট লড়াইয়ের মাধ্যমে আমরা ইতিহাস সৃষ্টি করলাম। ‘আরইকে’ জানিয়েছে, এই ম্যাচের আরো বিস্তারিত ফুটেজ সামনে প্রকাশ করা হবে। ভিডিওটি প্রকাশের পর ইন্টারনেটে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে।

Advertisement

অনেকেই ধারণা করছেন, আগামী দিনে পেশাদার লড়াইয়ের অন্যতম অংশ হয়ে উঠতে পারে এসব মানুষ-নিয়ন্ত্রিত রোবট। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, আগামী পাঁচ বছরের মধ্যে এআই প্রযুক্তির কল্যাণে মানুষ ও রোবটের লড়াই ইউএফসির অংশ হয়ে উঠবে।

উল্লেখ্য, রোবটের আক্রমণাত্মক আচরণের এমন ঘটনা এবারই প্রথম নয়। এর আগে একটি ইলেকট্রনিক্স দোকানে ক্রেতার ধাক্কা খেয়ে একটি হিউম্যানয়েড রোবট তেড়ে গিয়ে লাথি মারার চেষ্টা করেছিল, যা পরবর্তীতে দোকানকর্মীরা বন্ধ করে দেন।

  • সর্বশেষ