শিরোনাম
◈ নেশনস লিগ শুরুর আগেই বড় ধাক্কা ইংল্যান্ডের, চোটে ছিটকে পাঁচ তারকা ◈ ক্রিকেটের পর রাজনীতির মাঠে শামি? জয়ন্ত চৌধুরীর সঙ্গে সাক্ষাতে জোর জল্পনা ◈ ‌রিজওয়ান দু'দুবার আবেদন করেও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের সাক্ষাৎ পাননি ◈ ৭৫ লাখের জায়গায় ৩ কোটি ৬৬ লাখ, জনসংখ্যার চাপে বিপর্যস্ত রাজধানী ◈ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর নিয়ে যা জানাগেল ◈ ভূমি জটিলতা নিরসনে যাচাই-বাছাই, গড়ে উঠছে ল্যান্ড ব্যাংক ◈ জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য, তরুণ নেতৃত্ব নিয়ে যা বললেন (ভিডিও) ◈ রাশিয়ার ‘গেরান-৫’ ড্রোন: ঘণ্টায় ৬০০ কিমি গতি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় নতুন চ্যালেঞ্জ ◈ ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০২ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিনিসিয়াসদের জন্য রাজকীয় আয়োজন, চার্টার্ড বিমানে কলকাতায় আসছে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : তারকা ফুটবলারদের নিয়ে ভারতে আসছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের এই সফর ঘিরে কলকাতায় চলছে বিশেষ প্রস্তুতি। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, এনড্রিকদের নিয়ে ব্রাজিল দলকে সাধারণ কোনো সফরের মতো দেখছে না ভারতীয় ফুটবল কর্তৃপক্ষ।

আগামী ৩ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। তার আগে ১ অক্টোবর কলকাতায় পৌঁছানোর কথা রয়েছে আনচেলত্তির দলের।

advertisement

১১ ঘণ্টার যাত্রা, তাই চার্টার্ড বিমান

ভারতে আসার আগে অস্ট্রেলিয়ায় দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেখান থেকেই সরাসরি কলকাতার পথে রওনা হবে দলটি। প্রায় ১১ ঘণ্টার বিমানযাত্রায় যাতে ফুটবলারদের ওপর বাড়তি ধকল না পড়ে, সে জন্যই চার্টার্ড বিমানের ব্যবস্থা করা হচ্ছে। এ নিয়ে ব্রাজিল ফুটবল সংস্থা ও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) মধ্যে আলোচনা চলছে।

advertisement

ব্রাজিল দলের সঙ্গে সব মিলিয়ে প্রায় ৯০ জনের কলকাতায় আসার কথা রয়েছে। এর মধ্যে খেলোয়াড়, কোচ কার্লো আনচেলত্তি ও ব্রাজিল ফুটবল সংস্থার সভাপতি সামির সাউদসহ ৩০ জনের জন্য বিজনেস ক্লাসের আসন চাওয়া হয়েছে।

বিমানবন্দরেও থাকছে ‘ভিআইপি’ ব্যবস্থা

advertisement

শুধু আকাশপথেই নয়, কলকাতায় নামার পরও ব্রাজিলের জন্য থাকছে বিশেষ সুবিধা। বিমানেই ইমিগ্রেশনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করার ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে।

অর্থাৎ বিমানবন্দরে নেমে ইমিগ্রেশনের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হবে না ভিনিসিয়াসদের। আনুষ্ঠানিকতা শেষ করে সরাসরি হোটেলে যেতে পারবেন তারা।

এআইএফএফের এক কর্মকর্তা ‘টাইমস অব ইন্ডিয়া’কে বলেছেন, ব্রাজিল বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল দলগুলোর একটি। বিশ্বের শীর্ষ তারকারা এই সফরে আসছেন। তাই তাদের জন্য বিশেষ ব্যবস্থা করাই স্বাভাবিক।

শুধু ব্রাজিল নয়, উরুগুয়ের জন্যও বিশেষ আয়োজন

কলকাতায় শুধু ব্রাজিলের তারকারাই আসছেন না। একই সময়ে শহরটিতে পা রাখবে উরুগুয়েও। জাপানে ম্যাচ খেলার পর চার্টার্ড বিমানে সরাসরি কলকাতায় যাওয়ার কথা দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

দুই দলের সফরকে সামনে রেখে কলকাতা বিমানবন্দর ও যুবভারতী ক্রীড়াঙ্গনেও বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। পুরো প্রস্তুতির ওপর নজর রাখছে এআইএফএফের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকার।

ফেরার পথেও বিলাসী ব্যবস্থা

কলকাতা থেকে ফেরার সময়ও ব্রাজিল দলের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। খেলোয়াড়দের বিজনেস ক্লাসে ফেরানোর পরিকল্পনা করা হয়েছে। তবে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা ও এনড্রিকের মতো তারকাদের ক্ষেত্রে থাকবে আলাদা ব্যবস্থা। তাদের নিজ নিজ ক্লাবের উদ্যোগে ব্যক্তিগত বিমানে স্পেনে ফেরানোর ব্যবস্থা করা হবে বলে জানা গেছে।

অর্থাৎ কলকাতায় আসা থেকে শুরু করে ফিরে যাওয়া—ব্রাজিলের পুরো সফরেই থাকছে বাড়তি নিরাপত্তা, আরাম ও বিশেষ আতিথেয়তা। এখন অপেক্ষা শুধু ৩ অক্টোবরের—যেদিন যুবভারতীতে ভারতীয় ফুটবলের বিপক্ষে মাঠে নামবে ভিনিসিয়াসদের ব্রাজিল।

  • সর্বশেষ