শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের জ্বালানি সংকট মোকাবিলায় লড়ছেন বাংলাদেশের এক তৈরি পোশাক কারখানা! ◈ জাতিসংঘে ড. খলিলুর রহমানের আহ্বান: বৈশ্বিক সংকট সমাধানে মানুষ, যুবসমাজ ও প্রযুক্তিকে কাজে লাগাতে হবে ◈ জাতিসংঘ অধিবেশনে তারেক রহমানের ব্যস্ত সফর, ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী ◈ দুর্গাপূজায় সরকারি ছুটি ২ দিন, কারা পাবেন আর কারা পাবেন না ◈ এশিয়ান গেমস নারী ক্রিকে‌টে পদকহীন বাংলাদেশ, ব্রোঞ্জ জিতল পাকিস্তান ◈ নেশনস লিগ শুরুর আগেই বড় ধাক্কা ইংল্যান্ডের, চোটে ছিটকে পাঁচ তারকা ◈ ক্রিকেটের পর রাজনীতির মাঠে শামি? জয়ন্ত চৌধুরীর সঙ্গে সাক্ষাতে জোর জল্পনা ◈ ‌রিজওয়ান দু'দুবার আবেদন করেও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের সাক্ষাৎ পাননি ◈ ৭৫ লাখের জায়গায় ৩ কোটি ৬৬ লাখ, জনসংখ্যার চাপে বিপর্যস্ত রাজধানী ◈ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৭ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এশিয়ান গেমস নারী ক্রিকে‌টে পদকহীন বাংলাদেশ, ব্রোঞ্জ জিতল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটে পদক জয়ের স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানের কাছে ৩১ রানে হেরে ব্রোঞ্জ পদক হাতছাড়া করেছে নিগার সুলতানা জ্যোতির দল। জাপানের আইচি প্রিফেকচারে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করে পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৫ রান তোলে তারা।

পাকিস্তানের হয়ে অধিনায়ক ফাতিমা সানা ছিলেন সর্বোচ্চ সফল। ৩০ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংসে তিনটি চার ও তিনটি ছক্কা হাঁকান তিনি। গুল ফিরোজা করেন ২৩ বলে ৩১ রান। আলিয়া রিয়াজের ব্যাট থেকে আসে ২২ বলে ২৫ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদা আক্তার, স্বর্ণা আক্তার ও ঋতু মণি নেন দুটি করে উইকেট।

advertisement

জবাবে ১৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে বাংলাদেশ। মাত্র ২০ রানেই তিন উইকেট হারিয়ে বসে তারা। এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও শারমিন আক্তার মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন।

কিন্তু ৩০ বলে ২৫ রান করে জ্যোতি ফিরতেই আবারও ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি।

advertisement

একপ্রান্ত আগলে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান শারমিন। ৪৫ বলে ৪৬ রান করে অপরাজিত থাকলেও দলকে জয়ের বন্দরে নিতে পারেননি তিনি।

২০ ওভারে ৭ উইকেটে ১১৪ রানেই থামে বাংলাদেশের ইনিংস। ফলে ৩১ রানের জয় নিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে পাকিস্তান। বাংলাদেশের ব্যাটিং ধসের পথে বড় ভূমিকা রাখেন পাকিস্তানের উম্মে হানি—তিনটি উইকেট নেন তিনি।

advertisement

এর আগে চীনের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় কোনো ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠে যায় জ্যোতির দল। শেষ চারে ভারতের কাছে বড় ব্যবধানে হারের পর এবার পাকিস্তানের বিপক্ষেও পরাজয়।

ফলে এশিয়ান গেমসের নারী ক্রিকেটে এবার পদক ছাড়াই ফিরতে হচ্ছে বাংলাদেশকে।

  • সর্বশেষ