শিরোনাম
◈ অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রুহুল কবির রিজভী ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় দক্ষিণাঞ্চলের বাসভাড়ায় ৫০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত ◈ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী ◈ নিউইয়র্কে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন (ভিডিও) ◈ কুমিল্লায় মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছfড় মেরে হত্যা, ভাবি গুরুতর আহত ◈ ২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ ◈ আফগানিস্তানে আবার পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩ ◈ দাবদাহ মোকাবিলায় বাংলাদেশের পোশাক কারখানায় শীতলীকরণ প্রযুক্তি, ৪ বছরেই বিনিয়োগ ফেরত! ◈ সেই আগুন সন্ত্রাসেই ভরসা আওয়ামী লীগের! ◈ কুমিল্লার স্কুলছাত্র অপ্রতিম হত্যায় পুলিশের বক্তব্যে যে ৩ প্রশ্নের উত্তর মেলেনি!

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৪৩ দুপুর
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের হেলিকপ্টারে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় হকি খেলোয়াড়

ছবি: এ আই দিয়ে তৈরি

ক্যাম্প ডেভিড থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক ফেরার ঘটনায় আলোচনায় উঠে এসেছেন গলফার ব্রাইসন ডি শ্যামবো ও তার প্রেমিকা মিকাইলা ডেমাইটার। 

পরশু রাতে মেরিন ওয়ান হেলিকপ্টারে ট্রাম্পের সঙ্গে ডি শ্যামবো ও মিকাইলাকে দেখা গেছে।

advertisement

২৬ বছর বয়সী মিকাইলাকে বিশ্বের সবচেয়ে আবেদনময়ী বা আকর্ষণীয় হকি খেলোয়াড় মনে করা হয়। 
ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর মেরিন ওয়ান থেকে নামতে দেখা যায় ডি শ্যামবো ও মিকাইলাকে। একটি ছবিতে হেলিকপ্টারের ভেতর ট্রাম্পের পাশেও দেখা যায় তাদের। 

ট্রাম্প কেন ক্যাম্প ডেভিড সফর এক দিন আগেই শেষ করলেন, তা হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে জানায়নি।

advertisement

তবে একই সময়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যে সম্ভাব্য পরিস্থিতির অবনতির বিষয়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছিল। সতর্কতায় ওই অঞ্চলে ভ্রমণের সময় বাড়তি সতর্কতা এবং সম্ভাব্য ফ্লাইট বাতিল বা আকাশসীমা বন্ধের প্রস্তুতি নিতে বলা হয়।

গলফার ডি শ্যামবোর সঙ্গে হকি খেলোয়াড় মিকাইলার সম্পর্কের গুঞ্জন শুরু হয় গত মাসে। বিনোদন বিষয়ক মার্কিন সাময়িকী ইউএস উইকলি জানায়, দুজন সম্পর্কে জড়িয়েছেন এবং এই সম্পর্ক নতুন হলেও তারা খুব সুখী।

advertisement

মিকাইলা ডেমাইটার কানাডার সাবেক হকি গোলকিপার। চোটের কারণে মাত্র ১৯ বছর বয়সে খেলা ছাড়ার পর মডেলিংয়ে ঝুঁকেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। ইনস্টাগ্রামে তার অনুসারী ৩০ লাখ।

অন্যদিকে, দুইবারের ইউএস ওপেনজয়ী ডি শ্যামবো ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

২০২৪ সালে ট্রাম্পের সঙ্গে তার গলফ খেলার একটি ভিডিওও ব্যাপক আলোচনায় এসেছিল।

  • সর্বশেষ