শিরোনাম
◈ মির্জা ফখরুলই কি বঙ্গভবনের নতুন বাসিন্দা হচ্ছেন? ◈ এক্সিমের পর সোশ্যাল ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক ◈ প্রধানমন্ত্রীকে চিঠি লিখে স্বপ্নপূরণ অনুশ্রীর ◈ মার্কিন বাজারে চীন-ভারতের চেয়ে কম ক্ষতির মুখে বাংলাদেশ ◈ ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন ◈ রাষ্ট্রপতি পদে লড়তে কী কী যোগ্যতা প্রয়োজন? জানুন সংবিধানের শর্তগুলো ◈ কর্মীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, বহিষ্কার জামায়াতের আরেক নেতা ◈ বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন ◈ চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্কে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে জোর

প্রকাশিত : ০৯ জুন, ২০২৬, ০৫:৩২ বিকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হুঁশিয়ারির পরও থামেনি ইসরাইল, অতর্কিত হামলায় লেবাননে প্রাণ গেল ৮ জনের

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইরানের হুঁশিয়ারি বার্তা উপেক্ষা করে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের টায়ার শহরে ইসরাইলের বিমান হামলায় অন্তত আটজন নিহত হয়েছে।

এর আগে ইসরাইলি বাহিনী শহরটির বাসিন্দাদের দ্রুত অঞ্চলটি থেকে সরে যাওয়ার আহ্বান জানায়। এরপরেই সেখানে মুহুর্মুহু হামলা চালিয়েছে ইসরাইল।

আল জাজিরার সাংবাদিকরা জানান, মঙ্গলবার (৯ জুন) সকাল থেকেই টায়ারে হামলা শুরু করে ইসরাইলি বাহিনী।

এর আগে গতকাল ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লেবাননে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানান।

গত কয়েক সপ্তাহ ধরে লেবাননে হামলা চালানোর জেরে রোববার ভোর থেকে ইসরাইলে হামলা চালায় ইরান। এরপর গতকাল দেশটির পক্ষ থেকে জানানো হয় যে তারা ইসরাইলে তাদের অভিযান বন্ধ করেছে। তবে কড়া সতর্ক বার্তায় জানায়, লেবাননে ফের হামলা চালালে ইসরাইলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে তারা।

তবে এসব হুঁশিয়ারি বার্তা উপেক্ষা করে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়