শিরোনাম
◈ আর্মব্যান্ড ছাড়াই হামজা নেতা: থমাস ডুলি ◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও)

প্রকাশিত : ০৭ জুন, ২০২৬, ০৬:৩৯ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নার্স হ্যারিয়েট স্পার্লিংকে বিয়ে করলেন ব্রিটিশ রাজার ভাগ্নে পিটার ফিলিপস

ব্রিটিশ রাজপরিবারের সদস্য পিটার ফিলিপস এনএইচএস নার্স হ্যারিয়েট স্পার্লিংকে বিয়ে করেছেন। শনিবার যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারের কেম্বল গ্রামের ‘অল সেইন্টস চার্চ’-এ ঘনিষ্ঠ এক বেসরকারি অনুষ্ঠানে তাদের বিয়ে সম্পন্ন হয়। রাজা চার্লস ও রানি কামিলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি ছিল অত্যন্ত ঘনিষ্ঠ ও পারিবারিক পরিবেশে। রাজপরিবারের একাধিক সদস্য, যেমন প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস উইলিয়াম ও কেট মিডলটন, জারা ও মাইক টিন্ডাল, এবং এডিনবরার ডিউক ও ডাচেসও অনুষ্ঠানে যোগ দেন। প্রিন্সেস ইউজেনিয়া ও বিট্রিসও তাদের স্বামীদের নিয়ে উপস্থিত ছিলেন।

স্থানীয়দের জন্যও এই বিয়ে ছিল বিশেষ আকর্ষণের বিষয়। চার্চের আশপাশে বিপুল সংখ্যক মানুষ জড়ো হন রাজপরিবারের সদস্যদের একনজর দেখার জন্য। প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন পৌঁছালে উপস্থিত জনতা করতালিতে তাদের স্বাগত জানান। অনুষ্ঠান ঘিরে এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় এবং কয়েকটি রাস্তা সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

কনের প্রবেশের সময় পরিবেশ আরও আবেগঘন হয়ে ওঠে। হ্যারিয়েট স্পার্লিং তার তিনজন ব্রাইডসমেইড—পিটার ফিলিপসের দুই কন্যা সাভানা (১৫) ও আইলা (১৪), এবং নিজের কিশোরী কন্যা জর্জিনা—কে সঙ্গে নিয়ে চার্চে প্রবেশ করেন। এ সময় উপস্থিত জনতা উচ্ছ্বাস প্রকাশ করেন।

advertisement

৪৮ বছর বয়সি পিটার ফিলিপস রাজকুমারী অ্যান ও ক্যাপ্টেন মার্ক ফিলিপসের ছেলে। তিনি ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারের তালিকায় ১৯তম স্থানে রয়েছেন। ২০২০ সালে প্রথম স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদের পর ২০২৪ সালে হ্যারিয়েট স্পার্লিংয়ের সঙ্গে তার সম্পর্ক শুরু হয় এবং ২০২৫ সালের আগস্টে তাদের বাগদান সম্পন্ন হয়।

বিয়ের দিনেই যুক্তরাজ্যে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ‘এপসম ডার্বি’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে রাজা চার্লস ও রানি কামিলা রেসকোর্সের উদ্দেশে রওনা দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, রাজপরিবারের এই বিয়ে ঘিরে গত কয়েক মাস ধরেই কেম্বল গ্রামে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছিল। চার্চ পরিষ্কার-পরিচ্ছন্ন করা থেকে শুরু করে ঘণ্টা বাজানোর অনুশীলন পর্যন্ত সবকিছুই করা হয় এই বিশেষ দিনকে কেন্দ্র করে।

তথ্যসূত্র : বিবিসি

  • সর্বশেষ