শিরোনাম
◈ ‘ইসলামিক ন্যাটোতে’ বাংলাদেশের যোগদানের সম্ভাবনা, ভারত কেন এত উদ্বিগ্ন : ফার্স্টপোস্টের প্রতিবেদন ◈ ঢাকার চীনা দূতাবাসে ইমেইলে হামলার হুমকি, শুরু হয়েছে তদন্ত ◈ ‘বিয়ের ফাঁদে’ চীনে পাচার : ৫ বছরে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী, অনেকের স্বপ্ন পরিণত হয়েছে ‘অভিশপ্ত নরকে’ ◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার

প্রকাশিত : ০৭ জুন, ২০২৬, ০৬:১০ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে: ককরোচ জনতা পার্টি

ভারতে বিভিন্ন জাতীয় পরীক্ষায় অনিয়মের অভিযোগে শুরু হয়েছে তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

রোববার (০৭ জুন) মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর জেলার এমআইডিসি ওয়ালুজ এলাকায় নিজ বাসভবনে পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন অভিজিৎ। খবর ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর।

দীপকে দাবি করেন, নয়াদিল্লির যন্তর মন্তরে অনুষ্ঠিত তাদের বিক্ষোভ কর্মসূচি সফল হয়েছে। এতে প্রায় ৬ থেকে ৭ হাজার মানুষ অংশ নিয়েছেন।

তিনি বলেন, ‘শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আমরা আন্দোলন থেকে এক পা-ও পিছিয়ে যাব না।’

তিনি আরও জানান, আন্দোলনকে এখন সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে। শিগগিরই এ বিষয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

শনিবার ককরোচ জনতা পার্টির ব্যানারে শত শত বিক্ষোভকারী নয়াদিল্লির যন্তর মন্তরে জড়ো হয়ে বিভিন্ন পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন। এ সময় আন্দোলনকারীদের ভয় না পাওয়ার আহ্বান জানান দীপকে।

পরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্ররা জানান, ধর্মেন্দ্র প্রধানকে অপসারণ অথবা তার স্বেচ্ছা পদত্যাগের জন্য তারা কেন্দ্রীয় সরকারকে এক সপ্তাহ সময় দেবেন। এর মধ্যে কোনো পদক্ষেপ না নেওয়া হলে দেশব্যাপী আন্দোলন শুরু করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়