শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৭ জুন, ২০২৬, ০৫:৩৬ সকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০২৬, ০৯:৩৫ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ইহুদিবাদী সামরিক বিশ্লেষকের স্বীকারোক্তি: লেবাননে ইসরায়েলের অবস্থান আরও দুর্বল হয়েছে

আন্তর্জা‌তিক ডেস্ক : এক ইহুদিবাদী সামরিক বিশ্লেষক স্বীকার করেছেন, লেবাননে ইসরায়েলের বর্তমান পরিস্থিতি তিন মাস আগের তুলনায় আরও খারাপ হয়েছে। একইসঙ্গে তিনি মন্তব্য করেছেন যে, যুক্তরাষ্ট্রও ধীরে ধীরে তার প্রতিরোধক্ষমতা ও প্রভাব হারাচ্ছে।

 ইসরায়েলের চ্যানেল-১২ টেলিভিশনের সামরিক বিশ্লেষক নির দভোরি বলেছেন, চলমান সংঘাতের কারণে তেল আবিব ধীরে ধীরে তার অর্জনগুলো হারাচ্ছে এবং লেবানন ফ্রন্টে আগের সুবিধাজনক অবস্থান ধরে রাখতে পারছে না। -- পার্সটু‌ডে

তিনি জানান, ব্লু লাইন ও লিতানি নদীর উত্তরের এলাকায় ইসরায়েলি বাহিনীর তৎপরতার সময় হিজবুল্লাহ একটি ইসরায়েলি ট্যাংক শনাক্ত করে অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ট্যাংকটির কমান্ডার নিহত হন।

দভোরির মতে, সাম্প্রতিক সপ্তাহগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো যুক্তরাষ্ট্রের প্রতিরোধমূলক প্রভাব কমে যাওয়া। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো অবস্থান ঘোষণা করলেও তেহরান ও বৈরুতের পক্ষগুলো তা আগের মতো গুরুত্বের সঙ্গে নিচ্ছে না, যা ইসরায়েলের জন্য নেতিবাচক উন্নয়ন।

তিনি আরও বলেন, আগে লেবাননে ইসরায়েলি বাহিনীর অভিযান পরিচালনা ও বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার ক্ষেত্রে অনেক বেশি স্বাধীনতা ছিল, কিন্তু বর্তমানে সেই পরিসর উল্লেখযোগ্যভাবে সংকুচিত হয়েছে।

দভোরির দাবি, হিজবুল্লাহ তাদের সক্ষমতা বৃদ্ধি করছে এবং আরও আত্মবিশ্বাসের সঙ্গে কার্যক্রম পরিচালনা করছে। এর ফলে সংগঠনটির মহাসচিব নাঈম কাসেম প্রকাশ্যেই মার্কিন শর্তগুলোর বিরোধিতা করতে পারছেন।

  • সর্বশেষ