শিরোনাম
◈ তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক? ◈ বাংলা কিউআরে দৈনিক লেনদেনে বড় লাফ ◈ ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি ◈ হাদি হত্যাকাণ্ড: পরিকল্পনা থেকে দেশত্যাগ, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায়

প্রকাশিত : ০৫ জুন, ২০২৬, ১১:২২ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবৈধ বাংলাদেশি ইস্যু: সীমান্তে নাগরিকত্ব যাচাই দ্রুত করার অনুরোধ ভারতের

বাংলাদেশের সীমান্তে নাগরিকত্ব যাচাইয়ে সময় কমানোর অনুরোধ জানিয়েছে ভারত। শুক্রবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বিষয়ে কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ভারতে থাকা কথিত অবৈধ বাংলাদেশি নাগরিকদের বহিষ্কারের জন্য দ্বিপাক্ষিক প্রক্রিয়া অনুসরণ করতে জোর দেন তিনি।

এ খবর দিয়েছে ফার্স্ট পোস্ট। জয়সওয়াল সাংবাদিকদের বলেন, যেমন আমি আগে বলেছি, ভারতীয় ভূখণ্ডে যদি কোনো বিদেশি নাগরিক অবৈধভাবে অবস্থান করে, তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

পুশইন ইস্যুতে জয়সওয়ালের দাবি, ভারত একটি আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক প্রক্রিয়া অনুসরণ করে, যেখানে প্রতিটি ব্যক্তির নাগরিকত্ব বাংলাদেশি কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা হয় তারপরে তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা নেয়া হয়। তিনি বলেন, যতক্ষণ বাংলাদেশি কর্তৃপক্ষ নাগরিকত্ব নিশ্চিত না করে, ততক্ষণ আমরা বহিষ্কারের পদক্ষেপ নিতে পারি না।

আমাদের অনেকগুলো নাগরিকত্ব যাচাইয়ের অনুরোধ এখনও ঢাকার কর্তৃপক্ষের কাছে জমা রয়েছে। আমরা আশা করি এগুলো দ্রুত যাচাই করা হবে।

  • সর্বশেষ