শিরোনাম
◈ রাজনৈতিক মতাদর্শ নয়, সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ চলতি সপ্তাহে সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ ◈ দ্বিতীয় টে‌স্টে নাকাল বাংলাদেশ, টাইগার‌দের বিধ্বস্ত করে জিতলো অস্ট্রেলিয়া ◈ বিডা, বেজা ও পিপিপিএ একীভূত, যাত্রা শুরু ‘ইনভেস্ট বাংলাদেশ’র ◈ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ২৬ আগস্ট ছুটি পাবেন না যারা ◈ একই পরিবারের ৪ জনকে হত্যা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হবে : রিজভী  ◈ বাংলাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দৃষ্টিহীনতার আশঙ্কাও! ◈ জনগণ নিজের জান দিয়েছে, সমাধান দেয়া কোনো ব্যাপার না: কন্টেন ক্রিয়েটর সালমান মুক্তাদীর (ভিডিও) ◈ বঙ্গভবনে প্রথম অফিস, গার্ড অব অনারে বরণ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে

প্রকাশিত : ০৩ জুন, ২০২৬, ০২:১৪ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত, দিল্লির হোটেলে ২১ জন নিহত

ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগর এলাকায় অবস্থিত একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। বুধবার সকাল প্রায় ৮টা ৫০ মিনিটে পাঁচতলা ভবনের বেসমেন্টে থাকা রেস্তোরাঁয় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস এনডিটিভিকে জানায়, খবর পেয়ে দ্রুত দুটি ফায়ার ইঞ্জিন, দুটি ওয়াটার ব্রাউজার, একটি কুইক-রেসপন্স যানসহ একাধিক ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন লাগার সময় ভবনটিতে প্রায় ৪০ জন অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধারকর্মীরা কয়েক ডজন মানুষকে জীবিত উদ্ধার করেছেন। তবে আগুনে দগ্ধ হয়ে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রাণ বাঁচাতে কয়েকজন আতঙ্কিত অতিথি জ্বলন্ত ভবন থেকে লাফিয়ে নিচে নামার চেষ্টা করছেন।

সংকীর্ণ গলির মধ্যে অবস্থিত ২৫ কক্ষবিশিষ্ট মিকাসা ইন হোটেলটিতে প্রায় ৪০ জন অতিথি অবস্থান করছিলেন। তাদের মধ্যে চিকিৎসার উদ্দেশ্যে ভারতে আসা বেশ কয়েকজন বিদেশি নাগরিকও ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগার সময় অধিকাংশ অতিথিই ঘুমিয়ে ছিলেন।

পুলিশ ও দমকল বিভাগ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। পাশাপাশি আহতদের সরকারি দপ্তরের কর্মকর্তারা আহতদের চিকিৎসার খোঁজ রাখছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়