শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৩ জুন, ২০২৬, ০৪:৫৫ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসছে এল নিনো, বিশ্বকে প্রস্তুত থাকতে বলল জাতিসংঘ

আগামী কয়েক সপ্তাহের মধ্যে এল নিনো আবহাওয়া প্যাটার্নের নতুন একটি ধাপ শুরু হতে পারে বলে সতর্কতা দিয়েছে জাতিসংঘ। এতে করে বিশ্বব্যাপী তাপমাত্রা আরও অনেক বাড়তে পারে। ইতিমধ্যে অসহনীয় তাপে অসহ্য হয়ে পড়েছেন সাধারণ মানুষ।

জাতিসংঘের আবহাওয়া বিষয়ক ‘বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে, ২০২৬ সালের বাকি সময়টাতে এল নিনো আরও শক্তিশালী হতে পারে। যা পুরো বিশ্বের আবহাওয়া আরও বাড়িয়ে দেবে।

জাতিসংঘের এই সতর্কতার আগে বিশ্বের বিভিন্ন আবহাওয়া সংস্থা সতর্কতা দিয়ে বলেছিল, এ বছরের এল নিনো ইতিহাসে সবচেয়ে শক্তিশালী হতে পারে। যেটিতে তারা ‘সুপার এল নিনো’ হিসেবে অভিহিত করছে।

এল নিনো কখন শুরু হবে সেটি ধারণা করা খুব কঠিন। এ বছর এল নিনোর প্রভাব কখন শুরু হবে সেটি দেখতে বিজ্ঞানীরা মধ্য প্রশান্ত মহাসাগরের ওপর নজর রাখছেন।

Advertisement

এল নিনো কখন সৃষ্টি হয়?

এল নিনো সৃষ্টি হয় যখন বাতাসের দিক বদলের কারণে প্রশান্ত মহাসাগরের পানি উষ্ণ হয়ে যায়। যার প্রভাব পড়ে পুরো বিশ্বে। সমুদ্রের পানি গরম থাকার কারণে বিশ্বের আবহাওয়াও গরম হয়ে যায়।

আসন্ন এল নিনো নিয়ে যুক্তরাজ্যের আবহাওয়া অফিসের বিজ্ঞানী প্রফেসর অ্যাডাম স্কাইফ সংবাদমাধ্যম বিবিসিকে মঙ্গলবার (২ জুন) বলেন, “আমাদের দৃঢ় বিশ্বাস বড় এল নিনো আসছে। এটি রেকর্ডগড়া হতে পারে।”

সূত্র: বিবিসি

  • সর্বশেষ