শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০২ জুন, ২০২৬, ০৭:৩৮ বিকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘গরু পশু নয়, মাতা’, গোহত্যা নিয়ে কড়া হুঁশিয়ারি উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের

গরুকে যারা নিছক পশু মনে করেন, তাদের কড়া সমালোচনা করেছেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার তিনি বলেন, ভারতীয় ঐতিহ্যে গরু মা হিসেবেই পূজনীয়। 

এ সময় এই বিজেপি নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, 'গোমাতার' প্রতি যাতে কোনো অসম্মান প্রদর্শন করা না হয়, সে বিষয়ে মুসলিম ধর্মীয় নেতাদের উচিত তাদের অনুসারীদের সতর্ক করা।

advertisement

সম্প্রতি গরুকে জাতীয় পশু ঘোষণার দাবিতে ভারতের বেশ কিছু ধর্মীয় নেতা সরব হয়েছেন। জমিয়ত উলেমা-এ-হিন্দের সভাপতি মৌলানা আরশাদ মাদানি ও আরও কিছু মুসলিম সংগঠন গরুকে জাতীয় পশু ঘোষণার দাবি তুলেছিল। অনেক জায়গায় বিক্ষোভও হয়েছে। 

সোমবার এক সরকারি অনুষ্ঠানে সেই প্রসঙ্গ টেনে যোগী আদিত্যনাথ বলেন, 'মায়ের সম্মান রক্ষার কথা কোনো সন্তানকে আলাদা করে শিখিয়ে দিতে হয় না। এ দেশের মানুষ নিজের মা এবং গরুকে সমান শ্রদ্ধার চোখে দেখেন। যারা গরুকে পশু বলেন, তারা আদতে গো-হত্যাকেই সমর্থন করেন।'

advertisement

তিনি আরও বলেন, 'গরু আমাদের মাতা। তিনি নিছক কোনো পশু নন। গোমাতাকে পশু আখ্যা দিলে বুঝতে হবে আপনাদের মানসিকতাই পাশবিক। গোমাতা আমাদের "রাষ্ট্র মাতা"। এর জন্য কোনো আনুষ্ঠানিক ঘোষণার প্রয়োজন নেই।' 

এ সময় যোগী আদিত্যনাথ বলেন, 'আজকাল অনেক মৌলবি ও মাওলানা গরুকে জাতীয় পশু ঘোষণার দাবি তুলছেন। কিন্তু আমরা বলি, গরু আমাদের মাতা। তার সঙ্গে আমাদের সম্পর্ক জন্মান্তরের।' 

advertisement

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, 'গরুর মর্যাদা ঠিক কী, তা নিয়ে "আক্রান্তা"দের (আক্রমণকারী) থেকে আমাদের শিক্ষা নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের নিজস্ব মূল্যবোধ এবং ঐতিহ্য রয়েছে। আমরা সর্বদা গরুকে মাতা হিসাবেই সম্মান করে এসেছি।' 

গরু ইতিমধ্যেই 'স্বঘোষিত রাষ্ট্রমাতা' উল্লেখ করে তিনি বলেন, এর জন্য কারও কাছ থেকে আনুষ্ঠানিক স্বীকৃতির প্রয়োজন নেই।

ঈদুল আজহায় শুভেচ্ছা জানাতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যারা গরুর ছবি দিচ্ছেন, তাদেরও হুমকি দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এ ধরনের 'প্ররোচনামূলক' কাজ থেকে অনুসারীদের বিরত রাখতে ধর্মীয় নেতাদেরই উদ্যোগী হতে বলে মন্তব্য করেন তিনি। 

তিনি বলেন, 'আমি দেখেছি, বকরি-ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে অনেকে সোশ্যাল মিডিয়ায় গোমাতার ছবি পোস্ট করেছেন। তাদের বোঝা উচিত, উত্তরপ্রদেশে গোহত্যার অর্থ ঠিক কী। কেউ এই ধরনের কাজ করার চেষ্টা করলে তাকে চরম পরিণতি ভোগ করতে হবে।'

ওই অনুষ্ঠানে পাকিস্তান থেকে ভারতে চলে আসা ১ হাজার ৬৪৫টি পরিবারকে জমির মালিকানার সনদ তুলে দেন আদিত্যনাথ। তার দাবি, 'দেশভাগের সময় ধর্মীয় কট্টরপন্থার জেরে তাদের পৈতৃক সম্পত্তি জোর করে কেড়ে নেওয়া হয়েছিল। নির্দোষ হিন্দু ও শিখদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল।' 

এ সময় সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) পাশের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রশংসা করেন যোগী আদিত্যনাথ। তিনি দাবি করেন, এ আইনের ফলেই পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ধর্মীয় 'নিপীড়নের' কারণে পালিয়ে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ ও জৈনরা ভারতে পাঁচ বছরের বেশি সময় বসবাস করলে নাগরিকত্ব পাবেন। 

সিএএর বিরোধিতা করায় বিরোধী দলগুলোর তীব্র সমালোচনা করে এই বিজেপি নেতা বলেন, বিরোধীরা আসলে বেআইনি অনুপ্রবেশকেই মদত দিচ্ছে।

  • সর্বশেষ